
টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন কাভার্ড ভ্যানের চালক। আজ শুক্রবার ভোরে সড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আনোয়ারুল ইসলাম। তিনি ঠাকুরগাঁওয়ের মহেশপুর গ্রামের আজহারুল ইসলামের ছেলে। আহত কাভার্ড ভ্যানের চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান ও যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসাইন এ তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, আজ ভোর সাড়ে ৫টার দিকে কালিহাতী উপজেলার সল্লা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে উত্তরাঞ্চল থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই ট্রাকের চালক আনোয়ার হোসেন ও তাঁর সহকারী নিহত হন। আহত হন কাভার্ড ভ্যানের চালক।
শাহাদাত হোসাইন আরও বলেন, দুজনের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূজার আরও কয়েক দিন বাকি থাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা বাড়তে পারে—এমন আশঙ্কা রয়েছে। তাই প্রতিটি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে সরকারি খরচে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পূজার অন্তত ১০ দিন আগে থেকে পূজা শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
৩৩ মিনিট আগে
বরিশালের হিজলায় অটোরিকশার ধাক্কায় আব্দুল মালেক সিকদার (৭৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার গোলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক সিকদার উপজেলার মাসকাটা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মৃত নাদের আলী শিকদারের ছেলে। তিনি বরজে শ্রমিকের কাজ করতেন...
৪১ মিনিট আগে
মালয়েশিয়া গমন-ইচ্ছুকদের অবৈধভাবে মেডিকেল রিপোর্ট দেওয়ায় ‘হিউম্যান ডায়াগনস্টিক’ সিলগালা
৪৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুরে ঋতু পরিবর্তনের সঙ্গে বাড়ছে নানা ধরনের মৌসুমি রোগের প্রকোপ। দিনে প্রচণ্ড গরম ও রাতে হালকা ঠান্ডা আবহাওয়ার কারণে সর্দি-কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট, ডায়রিয়া, পেটব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিরামপুর উপজেলা স্বাস্থ্য..
১ ঘণ্টা আগে