
সরকারি অনুমোদন ছাড়াই মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ও মেডিকেল রিপোর্ট দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টনে ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার’ সিলগালা করে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বক্স কালভার্ট রোডে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে প্রতিষ্ঠানটির নিজস্ব ডেটাবেইস পর্যালোচনা করে দেখা যায়, গত ২০ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ জন মালয়েশিয়াগামী ব্যক্তির মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে রিপোর্ট দেওয়া হয়েছে। এসব স্বাস্থ্য পরীক্ষা ও রিপোর্ট দেওয়ার জন্য প্রতিষ্ঠানটির কোনো সরকারি অনুমোদন ছিল না বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
অভিযানে একই ভবনে হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারের পাশাপাশি সামিহা ডায়াগনস্টিক সেন্টার নামে আরেকটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহারের বিষয়টিও ধরা পড়ে। মন্ত্রণালয়ের ভাষ্য, এভাবে ভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া গেছে।
পরে জনস্বার্থ এবং বৈদেশিক কর্মসংস্থান খাতে শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেয়।
এ বিষয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বৈদেশিক কর্মসংস্থান খাতে অনিয়ম, প্রতারণা ও অনুমোদনহীন কার্যক্রমের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মালয়েশিয়াগামী কর্মীদের নিয়ে কোনো প্রতিষ্ঠানকে প্রতারণার সুযোগ দেওয়া হবে না।
মন্ত্রী আরও বলেন, ভুয়া বা প্রতারণামূলকভাবে বিদেশগামী কর্মীদের মেডিকেল রিপোর্ট দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কর্মীদের স্বার্থ সুরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম সারা দেশে অব্যাহত থাকবে।

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে...
২ মিনিট আগে
পূজার আরও কয়েক দিন বাকি থাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা বাড়তে পারে—এমন আশঙ্কা রয়েছে। তাই প্রতিটি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে সরকারি খরচে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পূজার অন্তত ১০ দিন আগে থেকে পূজা শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলায় অটোরিকশার ধাক্কায় আব্দুল মালেক সিকদার (৭৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার গোলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক সিকদার উপজেলার মাসকাটা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মৃত নাদের আলী শিকদারের ছেলে। তিনি বরজে শ্রমিকের কাজ করতেন...
১ ঘণ্টা আগে
দিনাজপুরের বিরামপুরে ঋতু পরিবর্তনের সঙ্গে বাড়ছে নানা ধরনের মৌসুমি রোগের প্রকোপ। দিনে প্রচণ্ড গরম ও রাতে হালকা ঠান্ডা আবহাওয়ার কারণে সর্দি-কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট, ডায়রিয়া, পেটব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিরামপুর উপজেলা স্বাস্থ্য..
১ ঘণ্টা আগে