বয়স মাত্র ৩১। এ বয়সেই চলে গেলেন শেফিল্ড ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার জর্জ বালডক। দক্ষিণ এথেন্সের গ্লিফাদায় নিজ বাড়ির সুইমিংপুল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৩০ মিনিটে বালডকের লাশ পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ডুবে মারা গেছেন তিনি। পুলিশ সূত্র জানিয়েছে, কোনো ধরনের হত্যাকাণ্ডের শিকার হননি বালডক।
ঘটনাস্থলে বালডককে পুনরুজ্জীবিত করার চেষ্টার করেন পুলিশ। তবে বাঁচানো যায়নি। মেডিকেলের জরুরি বিভাগ তাঁর মৃত্যু নিশ্চিত করে। পুলিশের বরাতে এমনটাই জানিয়েছে রয়টার্স।
ইংল্যান্ডে জন্ম হলেও জাতীয় দল হিসেবে গ্রীসকে বেছে নেন বালডক। দেশটির হয়ে ২০২২ সালে অভিষেকের পর খেলেছেন ১২ ম্যাচ। শেফিল্ডে ৭ বছর কাটানোর পর এই গ্রীষ্মে তিনি গ্রীক দল পানাথিনাইকোসে যোগ দেন তিনি।
বালডকের মৃত্যুতে তাঁর পরিবারের বিবৃতি, ‘জর্জ দুঃখজনকভাবে চলে গেছে। পরিবার হিসেবে এই ভয়ংকর ক্ষতিতে আমরা শোকাহত।’
পানাথিনাইকোসের বিবৃতি, ‘আমরা আমাদের জর্জকে হারিয়ে শোকাহত। তাঁর অকাল মৃত্যুতে পানাথিনাইকোস পরিবার গভীরভাবে শোকাহত। জর্জ বালডকের পরিবার ও প্রিয়জনের পাশে আছি।’
শোক জানিয়েছে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডও, ‘জর্জের পরিবার ও তাঁর বন্ধুদের প্রতি শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে সংশ্লিষ্ট সকলে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।’
বালডককে সবশেষ মাঠে দেখা গেছে গত রোববার, গ্রিসের সুপার লিগে অলিম্পয়াকোসের বিপক্ষে গোলশূন্য ম্যাচে। তাঁর মৃত্যুতে শোক বিবৃতি দিয়েছে গ্রীস জাতীয় দলও।

১৪ বছর আগের কথা। সুনীল নারাইনের বলে লাসিথ মালিঙ্গা করলেন স্লগ সুইপ। লং অনে ডোয়াইন ব্রাভো ক্যাচ ধরতেই কলম্বোর প্রেমাদাসায় পিনপতন নীরবতা। আরও একবার শিরোপা জয়ের কাছাকাছি এসেও জিততে না পারার হতাশায় যখন কাঁদছিলেন শ্রীলঙ্কার ভক্ত-সমর্থকেরা, বিপরীতে উদযাপনে ব্যস্ত ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
২৪ মিনিট আগে
লিওনেল মেসি ও আর্জেন্টিনা—নাম দুটি যেন একই গল্পের দুই অধ্যায়। দীর্ঘ অপেক্ষা, ব্যর্থতা, সমালোচনা, কান্না পেরিয়ে শেষ পর্যন্ত দেশের জার্সিতে সম্ভাব্য সব গৌরবই ছুঁয়ে দেখেছেন তিনি। অবসর নেওয়ার আগে গত ২১ বছরে দেশের জার্সিতে অসংখ্য স্মরণীয় মুহূর্ত পার করেছেন এলএমটেন।
৩৬ মিনিট আগে
আগামী ৯ সেপ্টেম্বর বার্মিংহামের এজবাস্টনে শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তানের তৃতীয় ও শেষ টেস্ট। সেই ম্যাচকে সামনে রেখে পাকিস্তান দলে ব্যাপক রদবদল করা হয়েছে। হেডিংলিতে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে এবং লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে সফরকারীরা। দুই ম্যাচে পাকিস্তানের চারট
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরেই হাসছে না মারনাস লাবুশেনের ব্যাট। সদ্য সমাপ্ত বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও চলল তাঁর ব্যর্থতার ধারাবাহিকতা। সমালোচকদের তোপের মুখে পড়া অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার অবশেষে বাদ পড়লেন দল থেকেই।
১ ঘণ্টা আগে