বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন চিত্রনায়িকা শিরিন শিলা। আজ রাতেই পারিবারিক আয়োজনে ভালোবাসার মানুষ আবিদুল মহায়মীন সাজিলের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন নায়িকা নিজেই।
৬ বছর আগে আবিদুল মহায়মীন সাজিলের সঙ্গে প্রথম পরিচয় শিরিন শিলার। এরপর ভালোলাগা থেকে একসময় গড়ে ওঠে প্রেম। শিরিন শিলা বলেন, ‘আমাদের সম্পর্ক ৬ বছরের। মজার বিষয় হলো ৬ বছর আগে ১০ অক্টোবরে আমাদের পরিচয় হয়। আর এই ১০ অক্টোবরে আমরা বিয়ে করছি। আপাতত ঘরোয়া আয়োজনে বিয়েটা হচ্ছে। আগামী জানুয়ারিতে সবাইকে নিয়ে ধুমধাম করে অনুষ্ঠান করার পরিকল্পনা আছে আমাদের।’
শিরিন শিলা আরও জানান, আবিদুল মহায়মীন সাজিলের বাড়ি ভৈরবে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসির ওপর গ্র্যাজুয়েশন করেছেন। বর্তমানে তাদের পারিবিরিক ব্যবসা ট্র্যাভেল অ্যাজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন।
২০১৪ সালে ওয়াজেদ আলী সুমনের হিটম্যান সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল শিলার। গত সপ্তাহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘জিম্মি’ সিনেমাটি। তবে অভিনয় নয় ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় ছিলেন তিনি। কখনো ক্যাসিনো কাণ্ড, কখনো আবার বিদেশ ভ্রমন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে শিরিন শিলাকে।
আরও খবর পড়ুন:

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১০ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১০ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১০ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১০ ঘণ্টা আগে