গত আগস্টেই কথাটা বলেছিলেন রিকি পন্টিং—টেস্ট ক্রিকেট রানে শচীন টেন্ডুলকারকে একদিন ছাড়িয়ে যাবেন জো রুট। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের কথাটারই এবার পুনরাবৃত্তি করলেন অ্যালিস্টার কুক। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বললেন, ‘আমি দেখতে পাচ্ছি, শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে ফেলবেন রুট।’
অ্যালিস্টার কুক এমন সময় কথাটা বললেন, যখন ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি ১২ হাজার ৪৭২ রানের তাঁর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন রুট। মুলতান টেস্টে গতকাল দিনের খেলা শেষের আগে ১৭৬ রানে অপরাজিত থাকেন রুট। এই ইনিংস খেলার পথেই কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট রানের রেকর্ড গড়েছেন। রুটের রান এখন—১২ হাজার ৫৭৮। এই তালিকায় রুটের ওপরে আছেন শুধু চারজন—রাহুল দ্রাবিড় (১৩২৮৮), জ্যাক ক্যালিস (১৩২৮৯), রিকি পন্টিং (১৩৩৭৮) এবং শচীন টেন্ডুলকার (১৫৯২১)।
৩৩ বছর বয়সেও যেভাবে রান করে যাচ্ছেন তিনি, তাতে কুকের বিশ্বাস, টেন্ডুলকারের সবচেয়ে বেশি টেস্ট রানের রেকর্ডটাকেও নিজের করে নেবেন রুট। কুকের ভাষায়, ‘রুটের যে রানক্ষুধা এবং নিজেকে এড়িয়ে নেওয়ার তাড়না রুটি সেটি আগামী কয়েক বছরে হারিয়ে ফেলবেন বলে মনে করি না আমি।’
এর আগে গত আগস্টে আইসিসির রিভিউ অনুষ্ঠানে রুটকে নিয়ে পন্টিং বলেছিলেন, ‘যদি রুট তার ক্ষুধাটা ধরে রাখতে পারে, তাহলে এটা (রানে শচীনকে ছাড়িয়ে যাওয়ার) হওয়ার সব সম্ভাবনাই আছে। গত দুই বছরে ব্যাটার হিসেবে উত্তরোত্তর ভালো করছে সে।’
রুটির সেঞ্চুরিটি তাঁর ক্যারিয়ারের ৩৫ তম। তার চেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে কেবল পাঁচজন—শচীন টেন্ডুলকার (৫১), জ্যাক ক্যালিস (৪৫), রিকি পন্টিং (৪১), কুমার সাঙ্গাকারা (৩৮) ও রাহুল দ্রাবিড় (৩৬)।
পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে রুটের সেঞ্চুরি পাওয়ার দিনে সেঞ্চুরি করেছেন হ্যারি ব্রুকও। তাতে প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ৪৯২। ১৭৬ রানে অপরাজিত থাকা রুটের সঙ্গী উইকেটে আছেন ১৪১ রান নিয়ে।

১-০ গোলের ম্যাচ হলেও ম্যানচেস্টার ডার্বিতে যা ঘটেছে, তা হইচই ফেলে দিয়েছে। আলোচনা-সমালোচনা সব একটা গোলকে কেন্দ্র করেই। আর্লিং হালান্ডের সেই গোলটা কিছুতেই মেনে নিতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। এমন ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন ম্যান ইউ ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।
৩৯ মিনিট আগে
দশ গোলের লজ্জার হার। অথচ ম্যাচ শেষে বাংলাদেশের কোচ পিটার জেমস বাটলারের কথায় আবারও সেই পুরোনো প্রসঙ্গ—মাঠের বাইরের হস্তক্ষেপ। উত্তর কোরিয়ার কাছে ১০–০ গোলে হারের পর দলের ভয়াবহ পারফরম্যান্সের দায় মাঠের ভেতরের জন্য নিলেও বাইরে কী হচ্ছে, তার দায় নিতে রাজি নন ইংলিশ কোচ। বরং মাঝরাতে খেলোয়াড়দের ফোন করা, কনফ
৪৪ মিনিট আগে
জাপানের নাগোয়া ও আইচিতে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের আবাসন ব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। কনটেইনারের আদলে তৈরি অস্থায়ী কেবিনের বিছানা ছোট হওয়ায় খেলোয়াড়দের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ দেশটির কর্মকর্তাদের।
১ ঘণ্টা আগে
জাপানের নিসশিন সিটির কোরোগি অ্যাথলেটিক পার্কের ক্রিকেট মাঠ কেমন, সেটি সম্পর্কে বিস্তারিত বলা নেই এশিয়ান গেমসের ওয়েবসাইটে। তবে সাইটে থাকা মাঠের ছবি দেখে মনে হতে পারে, জাপানের মতো সহযোগী দেশ যতটুকু তৈরি করেছে, সেটি যেন অনেক। এশিয়ান গেমসের ক্রিকেট মাঠ তৈরির প্রক্রিয়ায় যুক্ত ছিলেন শ্রীলঙ্কান কিউরেটর গাম
১ ঘণ্টা আগে