নব্বইয়ের দশকে ‘রোজা’ দিয়ে সিনেমায় সংগীত পরিচালনা শুরু করেন এ আর রাহমান। ভিন্নধর্মী কাজ দিয়ে অল্প সময়েই সবার মন জয় করেন। পরে বলিউডেও সংগীত পরিচালনার জন্য নিয়মিত ডাক পেতে থাকেন। ‘দিল সে’, ‘তাল’, ‘লগান’, ‘স্বদেশ’, ‘দ্য লিজেন্ড অব ভগৎ সিং’, ‘রং দে বাসন্তী’, ‘যোধা আকবর’, ‘রকস্টার’ সিনেমাগুলোও সমৃদ্ধ হয়েছে রাহমানের সংগীতে। কিন্তু একটা সময়ে বলিউড থেকে কাজের প্রস্তাব কমতে থাকে তাঁর।
রাহমান নিজেও জানতেন না, বলিউডে একটি বিশেষ গ্রুপ তাঁর নামে অপবাদ রটাতে লিপ্ত ছিল। যাঁরাই রাহমানের সঙ্গে কাজ করতে চাইতেন, তাঁদের ওই গ্রুপ নিরুৎসাহিত করত। এমন অনেক মিথ্যা তথ্য ছড়ানো হতো তাঁর নামে, যাতে রাহমানের কাছে আর কেউ কাজের প্রস্তাব নিয়ে না যায়। বিষয়টি প্রথম তাঁকে জানান জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া।
‘দিল বেচারা’ নামে একটি সিনেমা বানিয়েছিলেন মুকেশ। সেটার সংগীত পরিচালনার জন্য যান রাহমানের কাছে। মুকেশকে তিনি মাত্র দুই দিনে চারটি গান তৈরি করে দিয়েছিলেন। তাঁর কাছেই জানতে পারেন, বলিউডের অনেকেই রাহমানের কাছে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করেছেন মুকেশকে।
রেডিও মির্চির সাক্ষাৎকারে রাহমান বলেন, ‘তখনই আমি প্রথম বুঝতে পারি, কেন হিন্দি সিনেমায় কাজের প্রস্তাব কম পাচ্ছি। ওই সময় আমার কাছে বলিউড থেকে ভালো কোনো কাজের প্রস্তাব আসত না। কারণ, পুরো একটা গ্রুপ আমার নামে অপপ্রচারে ব্যস্ত ছিল। আমি তাদের চিনতামও না, জানতামও না, অথচ তারা এভাবে আমার ক্ষতি করছে।’ রাহমান যেহেতু স্বল্পভাষী, ফলে এ সুযোগই নিয়েছে অপপ্রচারকারীরা। এ কাজে বলিউডের অনেক প্রভাবশালী প্রযোজকও জড়িত ছিলেন।
গত মঙ্গলবার ‘পন্নিয়েন সেলভান পার্ট ওয়ান’ সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য সপ্তমবারের মতো ভারতের জাতীয় পুরস্কার হাতে উঠল রাহমানের। ইমতিয়াজ আলীর ‘অমর সিং চামকিলা’র সংগীত করে এ বছর আবার বলিউডে প্রশংসিত হয়েছেন তিনি। কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে আবার ষড়যন্ত্রের বিষয়টি তোলেন সাংবাদিক ফারিদুন শাহরিয়ার।
জবাবে এ আর রাহমান বলেন, ‘ওই সময় অনেকে আমার সঙ্গে কাজ করতে চেয়েছিল। নানা বানোয়াট গল্প বলে তাদের নিরুৎসাহিত করা হয়েছে। তবে এখন যাদের সঙ্গে কাজ করছি, যেমন ইমতিয়াজ বা মনিরত্নম, তাদের সঙ্গে কাজ করে আমি সন্তুষ্ট। কাজের স্বাধীনতাও পাচ্ছি। বলিউডের আরও কিছু কাজ নিয়ে কথাবার্তা হচ্ছে। সব মিলিয়ে আমার ভান্ডার এখন পূর্ণ।’

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৫ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৫ ঘণ্টা আগে