কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড জুড়ে মঞ্চ আলোকিত করার পর, এবার ভারতের উন্মাদনা তৈরি করেছেন পাঞ্জাবি শিল্পী দিলজিৎ দোসাঞ্জ। কনসার্টের টিকিট নিয়ে এরই মধ্যে হুলুস্থুল বেঁধে গেছে!
টিকিট বিক্রি (দ্বিতীয়বারের জন্য) শুরু হয়েছে আজ বুধবার। দিল্লি এবং জয়পুরের টিকিট মাত্র ৯ মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে! দিল্লিতে মাত্র তিনটি ক্যাটাগরির টিকিট ছাড়া হয়: সিলভার ২ হাজার ৪৯৯ রুপি থেকে ৩ হাজার ৪৯৯ রুপি এবং ফ্যান পিট ১৯ হাজার ৯৯৯ রুপি থেকে শুরু। তিনটি বিভাগের টিকিটই প্রায় সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে।
গতকাল মঙ্গলবার দিলজিৎ তাঁর দিল–লুমিনাটি ট্যুর ২০২৪–এর ইন্ডিয়া অংশে আরও দুটি শো যুক্ত করেছেন। তিনি আগামী ৩ নভেম্বর জয়পুরে লাইভ পারফর্ম করবেন। আর ২৬ অক্টোবর জওহরলাল নেহরু স্টেডিয়ামে কনসার্টের পরদিন দিল্লিতে তাঁর কনসার্ট করার কথা। আজ বুধবার দুপুর ২টায় দুই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়।
আগামী ২৬ অক্টোবর দিলজিৎ দোসাঞ্জের ভারত ট্যুর শুরু হবে। তিনি দিল্লি, জয়পুর, চণ্ডীগড়, গুয়াহাটি, পুনে, ইন্দোর, বেঙ্গালুরু, কলকাতা, লক্ষ্ণৌ, হায়দরাবাদ এবং আহমেদাবাদসহ বেশ কয়েকটি শহরে লাইভ কনসার্ট করবেন।
ভারত ট্যুরের আগে, দিলজিৎ ৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ইউরোপ জুড়ে পারফর্ম করেছেন। এ বছরের শুরুতে তিনি ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে পারফর্ম করার জন্য প্রথম পাঞ্জাবি সংগীতশিল্পী হিসেবে ইতিহাস তৈরি করেন। সেখানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেন দিলজিৎ।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৮ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৯ ঘণ্টা আগে