
বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব শফিউল আজিম আজ মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে গেজেট প্রকাশ করার জন্য রাতে বিজি প্রেসে পাঠানো হয়েছে।
তিনি বলেন, যেহেতু এখন কমিশন নেই, তাই আদালতের রায়ের পর আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিলাম। আইন মন্ত্রণালয়ের মতামতের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদের ক্ষেত্রে সংশোধিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ইসির সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী ট্রাইব্যুনাল থেকে গত ১ অক্টোবর দেওয়া আদেশে চসিক নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীকে নির্বাচিত ঘোষণা বাতিল করে ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেনকে নির্বাচিত মেয়র ঘোষণা করা হয়।
এর পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ৩১ জানুয়ারির গেজেটে উল্লেখ করা নির্বাচনের ফলাফলের ১ নম্বর কলামের ১ নম্বর ক্রমিকের বিপরীতে ২ নম্বর কলামে ‘মো. রেজাউল করিম চৌধুরী’র পরিবর্তে ‘শাহাদাত হোসেন’ এবং ৩ নম্বর কলামে বাংলাদেশ আওয়ামী লীগের পরিবর্তে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’ দিয়ে প্রতিস্থাপন করা হলো।
তিন বছর আগে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে (চসিক) পূর্বপরিকল্পিত তামাশার, প্রহসনের নির্বাচন উল্লেখ করে বিচারক রায়ে বলেছেন, সরকারদলীয় মনোনীত প্রার্থীকে মেয়র ঘোষণা দেওয়া কৃত্রিম আনুষ্ঠানিকতামাত্র। ফলাফল বাতিল ঘোষণা করে ১০ দিনের মধ্যে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারির আদেশও দেন আদালত।
২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাদাত হোসেন ৫২ হাজার ৪৮৯ ভোট পান। একই বছরের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগে ৯ জনকে বিবাদী করে মামলাটি করেছিলেন পরাজিত মেয়র প্রার্থী নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন।
ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী আর কার্যালয়ে আসেননি। মেয়রকে অপসারণ করে ১৯ আগস্ট চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গোর অভাবে অবশেষে মজুত ফুরিয়ে গেছে এক্সিলারেট এনার্জির। ফলে নতুন করে কার্গো আসার আগপর্যন্ত আপাতত সামিটের টার্মিনাল থেকে পাওয়া এলএনজি দিয়েই চলতে হচ্ছে। এদিকে এলএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ আরও এক দফায় কমেছে।
৫ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে শিশু ও তরুণ প্রজন্মকে সুরক্ষিত এবং তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য বিধিসহ অপরিহার্য সামাজিক সেবাগুলোকে জলবায়ু সহনশীল করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
৫ ঘণ্টা আগে
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়...
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। অন্যদিকে কোস্ট গার্ডের বর্তমান মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
৬ ঘণ্টা আগে