শ্রীলঙ্কার বিগত সরকারের আমলের ১৪.৭ বিলিয়ন বা ১ হাজার ৪৭০ কোটি ডলারের বিদেশি ঋণ পুনর্গঠনের চুক্তিতে সায় দিয়েছেন নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত মাসে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার মাত্র দুই দিন আগে আন্তর্জাতিক সার্বভৌম বন্ডধারী ও চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে চুক্তি করেন। দেশটির সাবেক নেতা রনিল বিক্রমাসিংহে।
নির্বাচনে জয়ী হয়ে দিসানায়েকে শর্ত নিয়ে আপত্তি জানিয়ে নমনীয় করার আহ্বান জানান। কিন্তু কলম্বোতে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে দুই দিনের আলোচনার পর অবস্থান পাল্টে পূর্বসূরীর চুক্তির প্রতি সম্মান রাখার কথা জানান।
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘১৯ সেপ্টেম্বর ঘোষিত নীতিগত শর্তেই চুক্তিটিতে অনুমোদন নিশ্চিত করেছে শ্রীলঙ্কা সরকার।’
দ্বীপরাষ্ট্রটির অর্থনীতি পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অন্যতম মূল সুপারিশ ঋণ পুনর্বিন্যাস। ২০২২ সালে সবচেয়ে খারাপ সংকটের সময়ে দেশটির অর্থনীতি ৭ দশমিক ৮ শতাংশ হারে হ্রাস পায়।
জুন মাসে দ্বিপক্ষীয় ঋণদাতাদের সঙ্গে ৬০০ কোটি ডলারের সরকারি ঋণ পুনর্বিন্যাসের চুক্তি করে।
এরপর গত ১৯ সেপ্টেম্বর ঘোষিত চুক্তির অধীনে বেসরকারি ঋণদাতারা ঋণের ২৭ শতাংশ কাটছাঁট করতে সম্মত হয়।
শ্রীলঙ্কার কাছে এই ঋণতাদাদের আন্তর্জাতিক সার্বভৌম বন্ড ও বিদেশি বাণিজ্যিক ঋণের অর্ধেকেরও বেশি পাওনা আছে। তাঁরা পাওনা সুদের ১১ শতাংশ মওকুফ করতে সম্মত হয়েছে।
চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে সাড়ে ১২ বিলিয়ন ডলার ও ২ দশমিক ২ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক সার্বভৌম বন্ড আছে।
২০২২ সালে বিদেশি ঋণ খেলাপি হওয়ার সময় শ্রীলঙ্কার বৈদেশিক ঋণ ছিল ৪৬ বিলিয়ন ডলার। সে সময় দেশটিতে খাদ্য ও জ্বালানির মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানির ব্যয় মেটাতে বৈদেশিক মুদ্রারও ঘাটতি ছিল। সরকারের অনুমোদিত বন্ড পুনর্গঠন চুক্তি এখন সংসদে পাস হতে হবে।
শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই সংসদ ভেঙে দিয়ে ১৪ নভেম্বর আগাম নির্বাচনের জন্য তফসিল ঘোষণার আহবান জানান।
২১ নভেম্বর সংসদের প্রথম অধিবেশন বসতে চলেছে। অর্থনীতি পুনরুদ্ধারে গত বছর আইএমএফের কাছ থেকে ২৯০ কোটি ডলারের ঋণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কঠোর কৃচ্ছ্রতামূলক পদক্ষেপ অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সহায়তা করে। তবে এর ফলে শ্রীলঙ্কার নিম্ন আয়ের বড় ধরনের অসুবিধায় পড়তে হয়।
সংকটের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কা প্রবৃদ্ধিতে ফিরলেও অর্থনীতি ঝুঁকি রয়ে গেছে বলে আইএমএফ সতর্ক করেছে।

পশ্চিম তীরের কুসরা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবরোধের মধ্যে থাকা নিজের বাড়ির ওপর বিশাল মার্কিন পতাকা উড়িয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান লুই রিদি। পতাকাটি হয়তো তাঁর বাড়িতে অবৈধ বসতি স্থাপনকারীদের প্রবেশ ঠেকাতে কিছুটা হলেও প্রতিরোধ তৈরি করবে—এমন ভাবনা থেকেই পতাকা ওড়ান রিদি।
৩২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে তিন সন্তান হত্যার মামলায় অভিযুক্ত লিন্ডসে ক্ল্যান্সি। শুধু তাই নয়, সন্তানদের হত্যার কথা তিনি স্বীকারও করেছেন। তারপরও আদালতে লিন্ডসেকে নির্দোষ দাবি করেছেন তাঁর আইনজীবীরা। লিন্ডসের সাবেক শাশুড়ি আদালতে সাক্ষ্য দিয়ে বলেছেন, সন্তানদের হত্যার আগে মানসিকভাবে ভেঙে...
১ ঘণ্টা আগে
পানির বোতলে মূত্র মিশিয়ে দুই সহপাঠী ছাত্রীকে পান করানোর অভিযোগ উঠেছে পঞ্চম শ্রেণির এক ছাত্রর বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এ নিয়ে অভিযোগ করলে, তিনি বলেন, ১০ টাকা দামের চকলেট কিনে খাও, ভালো বোধ করবে। এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গুনা জেলার অ্যারন উন্নয়ন ব্লকের একটি সরকারি প্রাথমিক বিদ
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের তালিকায় নাটালি হার্পের উত্থান সাম্প্রতিক বছরগুলোর অন্যতম আলোচিত ঘটনা। ট্রাম্পের প্রতি তাঁর অসাধারণ আনুগত্য, সার্বক্ষণিক উপস্থিতি এবং প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে হোয়াইট হাউসের ভেতরে-বাইরে তাঁকে নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা।
২ ঘণ্টা আগে