দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। সোশ্যাল মিডিয়া কোয়েল নিজেই দিয়েছেন এই সুখবর।
গতকাল বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দ্বিতীয় সন্তানের খবর জানিয়ে কোয়েল লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বড় হচ্ছে। খুব জলদিই কবীর বড় ভাই হতে চলেছে। আপনাদের থেকে ভালোবাসা আর শুভকামনা প্রয়োজন এই সময়ে।’ সঙ্গে হাত জোড়ের ও রেড হার্টের ইমোটিকন দেন তিনি। ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল। ২০২০ সালে জন্ম হয় কোয়েলের ছেলে কবীরের।
মুক্তির অপেক্ষায় আছে কোয়েল অভিনীত দুটি সিনেমা। মিতিন মাসির নতুন পর্বের কাজ শেষ করেছেন গত আগস্টে। আরেকটি সিনেমার নাম ‘স্বার্থপর’। এ সিনেমায় দীর্ঘদিন পর বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন কোয়েল।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ ঘণ্টা আগে
শুটিং শুরুর সময় জানানো হয়েছিল, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। অবশেষে এই রোজার ঈদে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত পিনিক।
২ ঘণ্টা আগে
অজয় দেবগনের আলোচিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সাফল্য পাওয়ার পর মুক্তি পেয়েছে আরও তিনটি সিকুয়েল। সেই সাফল্যের ধারাবাহিকতায় গোলমালের পঞ্চম পর্ব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রোহিত শেঠি। এতে অজয় দেবগনের সঙ্গে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার
২ ঘণ্টা আগে
ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
১২ ঘণ্টা আগে