আগন্তুক রেপার্টরির তৃতীয় প্রযোজনা ‘একগুচ্ছ গল্প’। গত বছরের শেষ দিকে মঞ্চে এসেছিল ছয় গল্পের এই নাট্যগুচ্ছ। এবার একগুচ্ছ গল্প দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।
মুক্তি পাবে ৪ অক্টোবর। ‘স্বজাতি’, ‘ধূসর’, ‘লুকোচুরি’, ‘সময়’, ‘পরিচয়’ ও ‘নির্ভর’—এই ছয়টি গল্প নিয়ে তৈরি হয়েছে একগুচ্ছ গল্প। লিখেছেন তাহ্নীনা ইসলাম। নির্দেশনা দিয়েছেন তিনজন—আজাদ আবুল কালাম, ত্রপা মজুমদার ও পান্থ শাহরিয়ার।
অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, আজাদ আবুল কালাম, ত্রপা মজুমদার, পান্থ শাহরিয়ার, শতাব্দী ওয়াদুদ, অপি করিম, তাহ্নীনা ইসলাম, জাহাঙ্গীর আলম, তামান্না ইসলাম, আহমেদ গিয়াস, গুলশান আরা মুন্নী, পলাশ হেনড্রি সেন প্রমুখ।

দেশের অন্যতম জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌ। নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি আছে তাঁর। বিশেষ দিবস বা আয়োজনের নাটকে অভিনয় করতে দেখা যায় তাঁকে। এবার প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে কবিতা পাঠ করলেন তিনি।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। সেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। রেশ পড়েছে বাংলাদেশেও। সপ্তাহখানেক পর শুরু হবে বিশ্বকাপের রোমাঞ্চকর অধ্যায় নকআউট পর্ব। সেই পর্বকে সামনে রেখে গান তৈরি করেছেন সংগীত প্রযোজক ও সুরকার ফুয়াদ আল মুক্তাদির।
৮ ঘণ্টা আগে
সিনেমার বাজারে ক্রমেই অনিশ্চয়তা বাড়ছে। বর্তমানে বিপুল প্রচার আর দুর্দান্ত কনটেন্ট ছাড়া বক্স অফিসে সাফল্যের কোনো গ্যারান্টি নেই। তার ওপর দিন দিন বাড়ছে তারকাদের পারিশ্রমিক। এমন পরিস্থিতিতে বড় বাজেটের সিনেমার লোকসান কমাতে এবং ব্যবসাসফল হলে লাভের অঙ্ক বাড়াতে এক অভিনব...
৮ ঘণ্টা আগে
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য উত্তাল। দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস শাসনকালের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার।
১ দিন আগে