
দেশের অন্যতম জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌ। নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি আছে তাঁর। বিশেষ দিবস বা আয়োজনের নাটকে অভিনয় করতে দেখা যায় তাঁকে। এবার প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে কবিতা পাঠ করলেন তিনি। নতুন সংগীত আয়োজনে তৈরি তাঁর বাবা সংগীতশিল্পী সাইফুল ইসলামের গাওয়া ‘সোনার কাঠি রুপোর কাঠি’ গানের ভিডিওতে শোনা যাবে মৌয়ের কবিতাপাঠ। গানটিতে কণ্ঠ দিয়েছেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। গতকাল মৌয়ের জন্মদিন এবং বাবা দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে গানটি।
সোনার কাঠি রুপোর কাঠি গানের গীতিকার নয়ীম গহর এবং সুরকার আনোয়ার পারভেজ। সেই কালজয়ী গানকে নতুন সংগীতায়োজন ও আধুনিক নির্মাণশৈলীতে উপস্থাপন করা হয়েছে। নতুন গানটির সংগীত আয়োজন করেছেন রাজন সাহা। মিউজিক ভিডিওর চিত্রগ্রহণ করেছেন অনিক ছন্দ এবং সম্পাদনায় ছিলেন তুষার।
বিপ্লব সাহা বলেন, ‘সাদিয়া ইসলাম মৌ আমাদের সংস্কৃতি অঙ্গনের এক অনন্য নাম। তাঁর জন্মদিন এবং বাবা দিবস একই দিনে হওয়ায় পরিকল্পনা করেই এই গান করেছি। বাবা দিবসে মৌয়ের জন্মদিনে এটা আমার উপহার। আশা করছি এই উপহার তাঁর হৃদয় ছুঁয়ে যাবে। প্রয়াত সাইফুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি নতুনভাবে উপস্থাপন করা হয়েছে।’
বিপ্লব সাহা আরও বলেন, ‘এই বিশেষ মিউজিক ভিডিও শুধু একটি গান নয়, বরং বাবার প্রতি একজন কন্যার ভালোবাসা, স্মৃতি ও শ্রদ্ধার এক আবেগঘন শিল্পিত প্রকাশ। এই প্রথমবার সাদিয়া ইসলাম মৌ কোনো মিউজিক ভিডিওতে কবিতা পাঠ করেছেন। নৃত্য, অভিনয় ও মডেলিংয়ে সফল এই তারকার কবিতাপাঠ পুরো কাজটিকে দিয়েছে এক ভিন্নমাত্রিক আবেগ ও গভীরতা। আশা করছি দর্শক-শ্রোতারও ভালো লাগবে গানটি।’
গতকাল সন্ধ্যায় মিউজিক ভিডিওটি বিশ্বরঙ-এর ইউটিউব চ্যানেল এবং বিপ্লব সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। পাশাপাশি বিশ্বরঙের ফেসবুক পেজেও দেখা যাচ্ছে ভিডিওটি।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। সেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। রেশ পড়েছে বাংলাদেশেও। সপ্তাহখানেক পর শুরু হবে বিশ্বকাপের রোমাঞ্চকর অধ্যায় নকআউট পর্ব। সেই পর্বকে সামনে রেখে গান তৈরি করেছেন সংগীত প্রযোজক ও সুরকার ফুয়াদ আল মুক্তাদির।
১ ঘণ্টা আগে
সিনেমার বাজারে ক্রমেই অনিশ্চয়তা বাড়ছে। বর্তমানে বিপুল প্রচার আর দুর্দান্ত কনটেন্ট ছাড়া বক্স অফিসে সাফল্যের কোনো গ্যারান্টি নেই। তার ওপর দিন দিন বাড়ছে তারকাদের পারিশ্রমিক। এমন পরিস্থিতিতে বড় বাজেটের সিনেমার লোকসান কমাতে এবং ব্যবসাসফল হলে লাভের অঙ্ক বাড়াতে এক অভিনব...
২ ঘণ্টা আগে
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য উত্তাল। দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস শাসনকালের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার।
১ দিন আগে
আমার জীবনজুড়ে জড়িয়ে আছেন আমার আব্বা। সবাই বলেন, আমি নাকি আব্বার আদর্শে বেড়ে উঠেছি। কিন্তু সত্যিই কি আমি আব্বার আদর্শে বেড়ে উঠতে পেরেছি, এটা আমার নিজের কাছে নিজেরই প্রশ্ন।
১ দিন আগে