ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় গত সেপ্টেম্বরে বন্যাকবলিতদের জন্য উত্তোলন করা নগদ অর্থের মধ্যে অবশিষ্ট ৮ কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ১ কোটি ৯১ লাখ টাকা উত্তরবঙ্গের বন্যায় খরচ করার সিদ্ধান্তও নিয়েছেন তাঁরা।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন, ‘ফেনী, নোয়াখালী, চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলে বন্যাকবলিত জেলাগুলোর জন্য গত মাসে টিএসসিতে ১১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৪২০ টাকা টাকা উত্তোলিত হয়েছে। যার মধ্যে ১ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার টাকা খরচ হয়েছে। বাকি টাকাগুলোর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যাংক অ্যাকাউন্টে ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা রয়েছে। যার মধ্যে ৮ কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের হাতে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে।’
লুৎফর রহমান আরও বলেন, ‘আমরা আগামীকাল (বুধবার) এ টাকাটা ত্রাণ মন্ত্রণালয়ে হস্তান্তর করব।’
এ ছাড়া উত্তরবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১ কোটি ৯১ লাখ টাকা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আব্দুল কাদের ও আবু বাকের মজুমদারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে নির্দলীয়। একই সঙ্গে প্রার্থীদের ভোটারের সমর্থনের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দেওয়ার বিধানও বাতিল হতে পারে। এসব কারণে নির্বাচনে প্রার্থীর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে নির্বাচন কমিশন (ইসি)।
৭ ঘণ্টা আগে
দেশের অর্থনৈতিক বাস্তবতায় বড় আকারের উন্নয়ন ব্যয়ের চাপ আবারও সামনে এসেছে। নতুন সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৩৯ হাজার ৩১৩ কোটি ৪২ লাখ টাকার ১৬টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে এককভাবে সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প...
৮ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদ্যন্ত্রে ব্লক শনাক্ত হওয়ার পর জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
৯ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে দোকানপাট ও শপিং মল বন্ধের সময় সন্ধ্যা ৭টা থেকে বাড়িয়ে রাত ১০টা করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে নতুন এই নির্দেশনা কার্যকরের কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগে