কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘বিগত ১৬-১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এ দেশ আওয়ামী লীগ সরকারের ছিল না এবং মানুষের সরকার ছিল না। এ দেশ ছিল শেখ হাসিনা সরকারের। এ দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন। আর ১০ ভাগ অপরাধ যারা করেছেন তাঁরা বাধ্য হয়ে করেছেন।’
আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের করের বেতকায় নিহত সেনা সদস্য তানজিম সারোয়ার নির্জনের বাসায় তাঁর স্বজনদের সঙ্গে সমবেদনা ও সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।
কাদের সিদ্দিকী বলেন, দেশটা কেমন যেন হয়ে গেছে। মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাতদল হামলা চালিয়ে হত্যা করতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই, আইন কানুন বলতে কিছু নেই। সেনাবাহিনীর পোশাক পরা এক মানুষের গায়ে দুষ্কৃতকারীরা যখন আঘাত করে পারে তাহলে বুঝতে হবে দেশে আইনশৃঙ্খলা বলে অথবা দেশে শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তা কিছুই নেই। সমাজটাকে বদলাতে হবে।
কাদের সিদ্দিকী আরও বলেন, ‘এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেই জন্য বৈষম্যবিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে।’
গত ২৪ সেপ্টেম্বর ভোরে কক্সবাজারের ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন।
এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি রাজনীতিকে ইবাদতের মতো মনে করি। রাজনীতি করে আমি প্রচুর সম্মান পেয়েছি। প্রচুর অসম্মানিতও হয়েছি। গালাগালিও শুনেছি। এত দিন বেঁচে না থাকলে আমি গালাগালি শুনতাম না। আমি যদি ৭১-এর যুদ্ধ করতে না পারতাম যারা গালাগালি করেন তাঁদের অধিকাংশের জন্ম হয়তো পাকিস্তানের জারজ হিসেবে হতে পারত। আমি আজকে একজন কাতর বাবা-মা-বোন তাঁদের পাশে শুধু আল্লাহর কাছে দোয়া করবার জন্য এসেছি। অন্য কোনো দিন আপনারা আমাকে ধরবেন তত্ত্বাবধায়ক সরকার কত দিন থাকবে, কত দিন থাকা দরকার, মানুষের চাহিদা কী? আমি অকপটে বলব, আমি কোনো কথা দ্বিধা করে কথা বলার চেষ্টা করি না।’
এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন।

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
৭ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১১ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬