পাকিস্তানকে তাদের মাঠে ধবলধোলাইয়ের পর ভারত সফরে দারুণ কিছুই আশা করেছিলেন নাজমুল হোসেন শান্ত। ভারতে যাওয়ার আগে তাঁর কণ্ঠে ছিল সেই প্রত্যয়ও। কিন্তু টেস্টে দুই দলের পার্থক্য তো স্পষ্ট, আইসিসির র্যাঙ্কিংয়ে ভারত আছেন দুই নম্বরে, বিপরীতে থাকা বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। তারপরও বাবর আজমদের উড়িয়ে দেওয়া বাংলাদেশ দল থেকে অন্তত ভালো লড়াইয়ের প্রত্যাশা করেছিলেন সাবেকরাও।
কিন্তু শান্তরা করলেন হতাশ। বিশেষ করে কানপুর টেস্টে দুই দিনের কম সময়ে হেরে যাওয়া যেন মেনে নিতে পারছেন না ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও। তাঁদের কাছে আরও ভালো কিছু আশা করেছিলেন তিনিও। দলের মধ্যে বিশ্বাসেরও ঘাটতিও দেখেছেন এই ক্রিকেট বিশ্লেষক।
আজ কানপুর টেস্টে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হার্শা ভোগলে লিখেছেন, ‘সত্যি বলতে বাংলাদেশ ভীষণ হতাশ করেছে। পাকিস্তানে তারা যে ফল করেছিল, তারপর আমি তো তাদের থেকে আরও বেশি কিছু আশা করেছিলাম। কিন্তু তাদের দেখে আতঙ্কিত মনে হয়েছে, আত্মবিশ্বাসের কমতি ছিল এবং দুই দিনের মধ্যে হেরে গিয়ে নিজেদেরকেও হতাশ করেছে!’
বৃষ্টির প্রভাবে ঠিকঠাক দুই দিনও খেলা হয়নি কানপুর টেস্টে। সব মিলিয়ে খেলা হয়েছে ১৭৩.২ ওভার। এর মধ্যেই বাংলাদেশকে দুমড়েমুচড়ে দিল ভারত। অন্তত দুই দিন খেলা হয়নি, তারপরও টেস্ট হেরেছে, এই তালিকায় কানপুর টেস্ট অষ্টম।
ম্যাচের ফল আসার কৃতিত্ব অবশ্য ভারতের ব্যাটার-বোলারদেরই। বিশেষ করে ব্যাটারদের তাণ্ডবে টেস্টে দারুণ এক রেকর্ডই হলো। এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ভারতের রান ৩৮৩। এ জন্য খেলেছে তারা ৫২ ওভার। ওভারপ্রতি রান তোলার হার ৭.৩৬। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দুই ইনিংস মিলিয়ে ওভারপ্রতি কোনো দলের রান তোলার সর্বোচ্চ হার এটি।
৫২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বুমরা-অশ্বিনদের অসাধারণ বোলিংয়ের মুখে। ভারত লক্ষ্য পেল মোটে ৯৫ রানের। দুই সেশন হাতে পেয়ে জয়টা যেন স্রেফ সময়ের অপেক্ষা ছিল স্বাগতিকদের জন্য। দ্বিতীয় ইনিংসেও ফিফটি করে তাদের জয়টা সহজ করলেন যশস্বী জয়সওয়াল (৫১)। প্রথম ইনিংসে করেছিলেন ৭২ রান।
ম্যাচসেরা জয়সওয়ালকে প্রশংসায় ভাসালেন ভোগলে, ‘ভারত কি অসাধারণ বোলিং পারফরম্যান্স দেখিয়েছে। এই টেস্টে লিডারের মতো খেলেছে। যশস্বী জয়সওয়াল যেভাবে নিজের উন্নতি করছেন, তা আমাকে মুগ্ধ করছে। কানপুরে প্রথম ইনিংস দুর্দান্ত ছিল, তবে আমি চেন্নাইয়ে কঠিন সময়ে প্রথম ইনিংসটাই বেশি পছন্দ করেছি, যেখানে ধৈর্য আর দক্ষতা দেখিয়েছে।’

ম্যাকাইতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। এই টেস্ট জিতলে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করবে বাংলাদেশ। বিদেশের মাঠে সেটা হবে এশিয়ার দলটির চতুর্থ টেস্ট সিরিজ জয়। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বা
৪ মিনিট আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
১ ঘণ্টা আগে
রানের ফোয়ারা ছুটছে জো রুটের ব্যাটে। একের পর এক রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের এই ব্যাটার। হেডিংলিতে গতকাল ফিফটি করে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে বসলেন রুট।
২ ঘণ্টা আগে
আড়াই মাসের ব্যবধানে বদলে গেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) রায়। জুনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে দেওয়া হয়েছিল ডিমেরিট পয়েন্ট। গতকাল পাকিস্তানের এই স্টেডিয়ামের ওপর থেকে তুলে নেওয়া হলো এই ডিমেরিট পয়েন্ট। এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের পক্ষে রায় দিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে