অর্থহীন ব্যান্ডের সঙ্গে আট বছরের যাত্রা শেষ করলেন গিটারিস্ট মহান ফাহিম। গত শনিবার ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্ট শেষে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে অর্থহীন থেকে বিদায়ের ঘোষণা দেন তিনি।
ফেসবুক মহান ফাহিম লেখেন, ‘অর্থহীনের সঙ্গে আমার ৮ বছরের যাত্রা শেষ হল গতকাল। গত এপ্রিল মাসে আমার সার্ভাইকাল স্পাইনের একটা ডিস্ক স্লিপ করে। এমআরআইতে তা ধরা পরে, যার কারণে আমার বাম হাতে প্রচণ্ড ব্যথা অনুভব শুরু করি। ডাক্তার আমাকে বিশ্রাম নিতে বলেছেন। দাঁড়িয়ে গিটার বাজানো বা ভারী কিছু বহন করতে নিষেধ করেছেন। তাই এই অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছে।’
অর্থহীন ব্যান্ডের সদস্যদের মিস করবেন জানিয়ে মহান লেখেন, ‘সুমন ভাই, মার্ক, জাহিনের সঙ্গে স্টেজে পারফরম্যান্স অনেক মিস করব। অর্থহীনের সফলতা কামনা করছি। অর্থহীনে থাকাকালীন যেই মানুষগুলো শো এবং বিভিন্ন সময় আমাদের সাহায্য করেছে, যেমন আমাদের ম্যানেজার টিটো ভাই, সাউন্ড ইঞ্জিনিয়ার মিঠু ভাই, আমাদের অর্থহীনের ইন্সট্রুমেন্ট ক্যারি এবং দেখাশোনা করার জন্য যতজন রোডি ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।’
দাঁড়িয়ে না পারলেও বসে গিটার বাজাতে পারবেন বলে জানান তিনি। তাই স্টুডিওতে কাজ চালিয়ে যাবেন মহান। এ বিষয়ে মহান লেখেন, ‘আমি বসে গিটার বাজাতে পারবো তাই স্টুডিওতে কাজ করব। নতুন ইন্সট্রুমেন্টাল রিলিজ করব। কাজেই মিউজিক থেকে সরে যাওয়ার কোনো কারণ নাই।’
অর্থহীন থেকে মহানের বিদায়ে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন অর্থহীনের দলনেতা বেজবাবা সুমন। ফেসবুকে তিনি লেখেন, ‘বিদায় মহান। আজ (শনিবার) স্টেজে চোখের পানি আটকে রাখতে পারলাম না তোমার জন্য। কাঁদিয়ে ছাড়লা আমাকে। দ্রুত সুস্থ হয়ে ওঠো।’

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৬ ঘণ্টা আগে