
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয় হারিছ ও জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব শফিউল আজিম।
তিনি বলেন, ‘তাঁরা দুজন (হারিছ ও জোসেফ) দুটি করে চারটি এনআইডি করেছে। এগুলো নিয়মকানুন না মেনে করা হয়েছে। আমাদের নিয়ম অনুযায়ী এবং তদন্তের ভিত্তিতে এটি ব্লক করা হয়েছে।’
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা চারটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন। দেশে তাঁরা জাতীয় পরিচয়পত্রের কোনো সুবিধা পাবেন না।
এই সম্পর্কিত আরও খবর পড়ুন:

গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) স্থাপন করেছে আধুনিক ‘ভ্যাপার হিট ট্রিটমেন্ট’ (ভিএইচটি) প্ল্যান্ট। এটি এমন একটি পরিবেশবান্ধব প্রযুক্তি, যেখানে নির্দিষ্ট তাপমাত্রা ও বাষ্প ব্যবহার করে ফলমূল ও শাকসবজিকে পোকা ও জীবাণুমুক্ত করা হয়...
৭ ঘণ্টা আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমকে এই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার। আজ সোমবার ফাহমিদা খানমকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশকে মাদ্রিদ সাংস্কৃতিক সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান। পাশাপাশি তাঁরা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা করেন।
৯ ঘণ্টা আগে
নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনব্যবস্থা আরও শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। একই সঙ্গে নিরাপদ অভিবাসন, প্রত্যাবর্তনকারী অভিবাসীদের পুনর্বাসন ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের অর্জনের প্রশংসা করেছে সংস্থাটি।
৯ ঘণ্টা আগে