
সাবেক সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে কোনো অনিয়ম–দুর্নীতির তথ্য থাকলে, তাঁর বিচার সেনাবাহিনী করবে—এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ রোববার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পরিচালক ভেঙ্কারা সুব্রাহ্মানিয়ানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করে মন্ত্রী।
দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে গত সোমবার মধ্যরাতের পর বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে আজিজ আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য ঘোষণা দেওয়া হয়েছে।
বাংলাদেশকে দেওয়া আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির বিষয়ে সংস্থাটির কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের একপর্যায়ে জেনারেল আজিজের প্রসঙ্গ আসে। সাংবাদিকেরা তথ্যটির প্রতি দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী বলেন, ‘সাবেক সেনাপ্রধানও ধরা পড়েছেন। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলেও বিষয়টি তো জনসমক্ষে চলে এসেছে।’
এ সময় অর্থমন্ত্রী সাংবাদিকদের উল্টো প্রশ্ন করেন, ‘সাবেক সেনাপ্রধান কি ধরা পড়েছেন? সব সম্পত্তি জব্দ করার আদেশ এসেছে?’ তখন সাংবাদিকেরা জানান, সম্পত্তি জব্দের আদেশ এসেছে সাবেক পুলিশপ্রধানের।
সাংবাদিকেরা বলেন, সাবেক সেনাপ্রধানের বিষয়ে সরকার তো কিছু করেনি। জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সরকার কিছু করেনি মানে সেনাবাহিনী কিছু করবে।’ আজিজ আহমেদ তো এখন সেনাবাহিনীতে নেই। অর্থমন্ত্রীকে এ বিষয়টি মনে করিয়ে দিলে বলেন, ‘অবসরে যাওয়ার পরও সেনাবাহিনী কিছু করতে পারে।’
আলাপের বিভিন্ন পর্যায়ে সাংবাদিকেরা আইএমএফের ঋণ, খেলাপি, মূল্যস্ফীতি ও চলমান অর্থনৈতিক পরিস্থিতির বিষয়ে অর্থমন্ত্রীর কাছে জানতে চান। এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল খেলাপি ঋণ কমিয়ে আনার বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছে। আমরা সে অনুযায়ী ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি ঋণখেলাপিদের ধরতে চাই।’
মূল্যস্ফীতিই মূল চ্যালেঞ্জ কি না? এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘শুধু মূল্যস্ফীতি নয়; আরও আছে রিজার্ভ পরিস্থিতির উন্নয়ন, রাজস্ব আদায় ইত্যাদি।’
চ্যালেঞ্জের মধ্যে ডলারের দর আর ধরে রাখতে চান না অর্থমন্ত্রী। বলেন, ‘আইএমএফ অনেক দিন থেকেই ক্রলিং পেগ পদ্ধতি চালু করতে বলছিল। আমরা এটা করেছি। আইএমএফ এখন খুশি। অর্থাৎ আমরা ঠিক পথেই আছি।’ আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির অর্থ আগামী জুনে পাওয়া যাবে বলেও জানান অর্থমন্ত্রী।

উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল বিনিয়োগ, রাজস্ব ঘাটতি ও আর্থিক খাতের চাপের মধ্যে অর্থনীতিতে গতি ফেরানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে শুধু সরকারি ব্যয় বাড়িয়ে প্রবৃদ্ধি ত্বরান্বিত করার চেষ্টা করলে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই)।
১১ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী দেশগুলোই এখন সবচেয়ে বেশি ক্ষতির মুখে। ঘূর্ণিঝড়, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা কৃষি উৎপাদনে ধাক্কা—সবকিছুর ভার বহন করছে বাংলাদেশের মতো উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো।
১১ ঘণ্টা আগে
উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকঋণের বাড়তি সুদহার, ডলার-সংকট এবং বিনিয়োগে দীর্ঘ স্থবিরতার মধ্যেই ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশে বড় বিনিয়োগ লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। নতুন অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩১ দশমিক ৪ শতাংশের সমপরিমাণ বিনিয়োগের লক্ষ্য ধরা হচ্ছে...
১১ ঘণ্টা আগে
প্রাইম ব্যাংক পিএলসির ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় ৩৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
১৬ ঘণ্টা আগে