ভারত সফরের মধ্যেই আলোচনায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। বাংলাদেশ সফর সামনে রেখে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে এসেছে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদল। সব ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝি সময়ে প্রোটিয়ারা দুটি টেস্ট খেলতে পা রাখবেন ঢাকায়।
বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ না করলেও জানা গেছে, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। আজ মিরপুরের মাঠ পর্যবেক্ষণ করলেন পরিদর্শনে আসা দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদল। তবে এর মধ্যেই আলোচনা, এই সিরিজে সাকিব আল হাসান খেলবেন কি না।
দেশে হত্যা মামলার আসামি সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপের যুক্তরাষ্ট্র-কানাডা লিগ খেলে সরাসরি পাকিস্তান সফরে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন এই অলরাউন্ডার। পাকিস্তান সফর শেষে তিনি চলে যান ইংল্যান্ডে, সারের হয়ে একটি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে। সেখান থেকেই আবার ভারত সফরে আসেন টেস্ট সিরিজ খেলতে।
প্রশ্ন হলো, ভারত সফর শেষে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে সাকিব দেশে ফিরবেন কি না? বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস অবশ্য দেশের মাঠে সাকিবের না খেলা নিয়ে কোনো কারণ দেখছেন না। তাঁর বিশ্বাস, মামলা ইস্যুতে কোনো হয়রানির শিকার হবেন না তিনি।
আজ মিরপুরে সাকিবের প্রসঙ্গে সংবাদমাধ্যমকে নাফীস বলেছেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারে আমার মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ সরকার থেকে যে পরিষ্কার বার্তাটা আছে—যে মামলাগুলো হয়েছে, এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না। আমরা মনে করি, সাকিবের ব্যাপারে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন।’
দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা হতে পারে ভারত সিরিজ শেষ হলে। ছন্দে না থাকলেও এখনো পর্যন্ত সাকিবের ওপর পূর্ণ আস্থা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। দলে থাকলে ভারত সফর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতেই দেশে আসার কথা সাকিবের। নাফীসের কথায় সেটিই বোঝা গেল, ‘চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচন (দলে থাকা-না থাকা) জড়িত কোনো ইস্যু না থাকে, এখন পর্যন্ত বাংলাদেশে যে হোম সিরিজ আছে, সাকিবের না খেলার কোনো সংশয় ব্যক্তিগতভাবে দেখছি না।’
বিসিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সাকিবের খেলা নিয়ে সংশয়হীন, সে হিসেবে সব ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝি সময়ে তারকা অলরাউন্ডার দেশে ফেরার কথা।

এশিয়ান গেমসে সপ্তম হওয়া বাংলাদেশের সামনে এবার এশিয়ার সেরা দলগুলোর সঙ্গে খেলার সুযোগ। ২৭ অক্টোবর থেকে ভারতের পাঞ্জাবে অনুষ্ঠেয় এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে বাংলাদেশ। আগামী বছর চিলিতে অনুষ্ঠেয় অলিম্পিক বাছাইপর্বেও জায়গা করে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের দুই দিন হতে চলল। কিন্তু যে মেসি দীর্ঘ ২১ বছর আর্জেন্টিনার হয়ে অসংখ্য রেকর্ড, দেশটির ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো এত মুহূর্ত উপহার দিয়েছেন, তাঁকে কি এত সহজে ভোলা যায়! সামাজিক মাধ্যমে চোখ পড়তেই এখনো দেখা যায় আর্জেন্টিনার তারকা ফুটবলারকে নিয়ে একের পর এক পোস্ট।
৬ ঘণ্টা আগে
২০১৭ সালে টেস্ট মর্যাদা পেলেও আফগানিস্তান গড়ে বছরে দুটি করে টেস্ট খেলারও সুযোগ পায় না। সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত ম্যাচ খেলা আফগানরা ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলে দীর্ঘ বিরতিতে। টেস্টে তাদের পারফরম্যান্সও আশানুরূপ নয়। আফগানিস্তানের প্রধান কোচ রিচার্ড পাইবাস বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাকেই পাখির চোখ
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর এবার ক্লাব ফুটবলেও বড় স্বীকৃতি পেলেন ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ ক্লাব ফুলহামের ২০২৬ সালের বর্ষসেরা একাডেমি খেলোয়াড়ের জিতেছেন বাংলাদেশের এই তরুণ উইঙ্গার। সতীর্থদের ভোটে তাঁকে বেছে নেওয়া হয়েছে এই পুরস্কারের জন্য।
৭ ঘণ্টা আগে