ক্রিকেটের কত রেকর্ডই তো নিজেদের নামে করে নিয়েছে অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি—গত বছর আইসিসির শিরোপা চক্র পূরণ করে অজিরা। এবার অস্ট্রেলিয়ার সামনে তৈরি হয়েছে নিজেদের রেকর্ড ভাঙার সুযোগ।
ওয়ানডেতে সবশেষ অস্ট্রেলিয়া ম্যাচ হেরেছে গত বছরের ওয়ানডে বিশ্বকাপে। লক্ষ্ণৌতে ২০২৩ সালের ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার কাছে অজিরা হেরেছিল ১৩৪ রানে। সেই হারের পর টানা ১৩ ম্যাচ জিতেছে অজিরা। যার মধ্যে রয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জয়। সবশেষ জয় অস্ট্রেলিয়া পেয়েছে গত রাতে নটিংহামের ট্রেন্ট ব্রিজে। ইংল্যান্ডের দেওয়া ৩১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৪৪ ওভারে করেছে ৩ উইকেটে ৩১৭ রান।
৩৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে অস্ট্রেলিয়া ভাগ বসিয়ে শ্রীলঙ্কার রেকর্ডে। ওয়ানডেতে টানা ১৩ ম্যাচ জয়ের রেকর্ড লঙ্কানরা করেছিল ২০২৩-এর জুন থেকে ২০২৩-এর সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে যে বাছাইপর্ব হয়েছিল, সেটার শিরোপা জিতেছিল লঙ্কানরা। ওয়ানডেতে টানা ২১ ম্যাচ জিতে সবার ওপরে অস্ট্রেলিয়া। রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেনদের নিয়ে গড়া অজিরা ২০০৩ সালে কতটা শক্তিশালী ছিল, সেটা এই সংখ্যা বলে দিচ্ছে। সেই রেকর্ড গড়ার পথেও অস্ট্রেলিয়া পন্টিংয়ের নেতৃত্বে জিতেছিল ওয়ানডে বিশ্বকাপ।
নিজেদের ২১ বছরের পুরোনো রেকর্ড অস্ট্রেলিয়া ভাঙতে পারবে কি না, সেটা সময়ই বলে দেবে। তবে অজিদের সামনে সুযোগ রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে আরও চার ওয়ানডে খেলবে অজিরা। এই সিরিজের পর অস্ট্রেলিয়া ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। তারপর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে অস্ট্রেলিয়া দুই মাস ব্যস্ত থাকলেও ২০২৫ এর চ্যাম্পিয়নস ট্রফি তো রয়েছেই। ‘পাগলা ঘোড়ার’ মতো ছুটতে থাকা অজিদের কাছে নিজেদের রেকর্ড ভাঙা কি অসম্ভব কিছু!
ওয়ানডেতে টানা ম্যাচ জয়
ম্যাচ দল সময়
২১ অস্ট্রেলিয়া জানুয়ারি, ২০০৩ থেকে মে,২০০৩
১৩ শ্রীলঙ্কা জুন, ২০২৩ থেকে সেপ্টেম্বর,২০২৩
১৩* অস্ট্রেলিয়া অক্টোবর, ২০২৩ থেকে চলছে
১২ দক্ষিণ আফ্রিকা ফেব্রুয়ারি, ২০০৫ থেকে অক্টোবর, ২০০৫
১২ পাকিস্তান নভেম্বর, ২০০৭ থেকে জুন, ২০০৮
১২ দক্ষিণ আফ্রিকা সেপ্টেম্বর, ২০১৬ থেকে ফেব্রুয়ারি,২০১৭
*নটিংহামে ২০২৪-এর ১৯ সেপ্টেম্বর ইংল্যান্ড-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে পর্যন্ত

২০০২ সালে পঞ্চমবার বিশ্বকাপ জয়ের পর আর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র শিরোপা জেতেনি ব্রাজিল। দুই যুগ ধরে হেক্সা মিশনের লক্ষ্যে ছুটতে থাকা ব্রাজিল বারবার নকআউট পর্বে এসেই মুখ থুবড়ে পড়ছে। আর এমনিতেও দলটি বারবার পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলে পারফরম্যান্সে নেই ধারাবাহিকতা। তাতে সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বি
২৫ মিনিট আগে
গ্রুপ পর্বের খেলা শেষে এরই মধ্যে শুরু হয়েছে শেষ বত্রিশ পর্ব। গ্রুপ পর্বে এক ম্যাচ হারলেও এখন থেকে আর কোনো ভুলের সুযোগ নেই। কারণ, হারলেই ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে। নকআউট পর্বে মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলকে একরকম হুংকারই ছুড়েছেন জাপান কোচ হাজিমে মোরিয়াসু।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা, সেটা গত কয়েক বিশ্বকাপেই ভালোমতো টের পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের সময় প্রজেক্টরে খেলা দেখা, প্রিয় আর্জেন্টিনা দলের সমর্থনে ভুভুজেলা বাজিয়ে, নেচে-গেয়ে উদ্যাপনের খবর চলে যায় আর্জেন্টাইন সংবাদমাধ্যমে। এমিলিয়ানো মার্তিনেসেরও সেই গল্পটা ভালোই জানা
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত ‘লাস্ট ড্যান্স’ আর হচ্ছে না। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্সআপ হওয়ায় পর্তুগাল নকআউটের ভিন্ন পথে চলে গেছে। ফলে কোয়ার্টারে দুই মহাতারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
২ ঘণ্টা আগে