বাংলাদেশ-ভারত সিরিজ শুরুর আগেই যেন ভিন্ন এক আমেজ পাচ্ছে। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে (চিপক) আগামীকাল শুরু হচ্ছে প্রথম টেস্ট। মাঠের পারফরম্যান্স নিয়ে ক্রিকেটবোদ্ধারা যেমন বিভিন্ন মন্তব্য করছেন, এবার এক পিচ কিউরেটর বলেছেন রহস্যময় এক কথা।
লাল মাটি না কালো মাটি—চেন্নাইয়ে কোন ধরনের পিচে খেলা হবে, সেটা নিয়ে গত কয়েক দিন ধরে চলছে আলোচনা। যেখানে লাল মাটির পিচ পেসসহায়ক। অন্যদিকে স্পিনবান্ধব পিচ হিসেবে কাজ করে কালো মাটি। সে যা-ই হোক, চেন্নাইয়ে চলছে এখন ভ্যাপসা গরম। এমন আবহাওয়ার প্রভাব চিপকের পিচের ওপর ফেলতে পারে বলে ধারণা এক কিউরেটরের। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) নাম প্রকাশে অনিচ্ছুক এক কিউরেটর বলেন, ‘চেন্নাইতে গত কয়েক সপ্তাহ ধরেই প্রচণ্ড গরম। তাপমাত্রা ৩০-এর কাছাকাছি। যদিও আমি শুনেছি যে পিচ যথেষ্ট পানি পেয়েছে। তবে ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে এটা (পিচ) ভাঙতে পারে।’
সময় যত গড়াবে, চেন্নাইয়ের পিচে স্পিনাররা তত বেশি ছড়ি ঘোড়াতে পারবেন বলে মনে করেন কিউরেটর। তিনি বলেন, ‘ম্যাচ যত গড়াবে, স্পিনারদের কার্যকারিতা বাড়বে। সে কারণে ব্যাটাররা টার্নিং বলের অপেক্ষা করছে।’
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিপক্ষে ভারত একাদশ এখনো ঘোষণা করেনি। তবে পিটিআইয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, একাদশে তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবকে খেলানোর চিন্তা করছেন রোহিত শর্মা ও গৌতম গম্ভীর। তিন স্পিনারের পাশাপাশি দুই পেসার মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাকে খেলানোর চিন্তা রয়েছে রোহিত-গম্ভীরের। এতে মনে হচ্ছে চেন্নাইয়ের পিচ হতে পারে স্পিনবান্ধব। তবে কদিন আগে ক্রিকবাজে এক অনুষ্ঠানে দিনেশ কার্তিক জানিয়েছেন, পেস-সহায়ক উইকেটে খেলা হতে পারে। যেখানে ভারত তাদের হোম সিরিজ শেষে অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে।

ফুটবল বিশ্বকাপের ছন্দটা কিলিয়ান এমবাপ্পে ধরে রেখেছেন ক্লাব ফুটবলেও। নতুন মৌসুমে এরই মধ্যে গড়ে একটি করে গোল করেছেন তিনি। যার সবশেষটা গতকাল করেছেন চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে। তাতে করে ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে আরও একধাপ এগিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।
১২ মিনিট আগে
জুনিয়র এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার পুলে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। আজ হংকংকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা। গুনে গুনে ৬ গোল দিয়েছে বাংলাদেশ।
৪০ মিনিট আগে
পোর্তো-ম্যান সিটি নাকি পোর্তো-হালান্ড—চ্যাম্পিয়নস লিগের গত রাতের ম্যাচটিকে চাইলে যেকোনো একভাবে ব্যাখ্যা করা যেতেই পারে। মাঠেও যেমন রাজত্ব করেছেন, ম্যাচ শেষেও আলোচনায় এসেছেন আর্লিং হালান্ড। প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে লেগে গেল নরওয়েজীয় এই স্ট্রাইকারের।
১ ঘণ্টা আগে
চ্যাম্পিয়নস লিগে টানা শিরোপা জিতে ইউরোপের সেরাদের কাতারে উঠে এসেছে পিএসজি। এবার দলটির লক্ষ্য নিজেদের আরও ওপরে নিয়ে যাওয়া; চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা জয়।
২ ঘণ্টা আগে