গত ১২ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন লিয়াকত আলী লাকী। এবার অভিনয়শিল্পী সংঘের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাঁকে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।
শেখ হাসিনা সরকার পতনের পর প্রকাশ্যে আসে ‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশট। সেখানে যুক্ত ছিলেন শোবিজ অঙ্গনের আওয়ামীপন্থী শিল্পীরা। ছাত্রদের আন্দোলনের বিপক্ষে অবস্থান ছিল তাঁদের। তাঁরা মত দেন, যেভাবেই হোক, আন্দোলন থামাতে হবে। এ নিয়ে শিল্পীদের কার্যক্রম কী হবে তার দিকনির্দেশনা দেওয়া হতো সেখানে। শুধু তা-ই নয়, শিক্ষার্থীদের হয়ে যাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন, সেই স্ক্রিনশট গ্রুপে শেয়ার করতে দেখা গেছে তাঁদের। যা নিয়ে শোবিজ থেকে শুরু করে নেটদুনিয়ায় হয়েছে তুমুল সমালোচনা। অনেকেই আবার এই গ্রুপে থাকা শিল্পীদের বয়কট করার আহ্বানও জানিয়েছেন। এরপরেই অভিনয়শিল্পী সংঘের সংস্কার ও ছাত্র আন্দোলনের সময় সংগঠনের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে সংঘের নেতাদের পদত্যাগের দাবি জানান সংস্কারকামী শিল্পীরা। সেই পরিপ্রেক্ষিতেই অব্যাহতি দেওয়া হলো শিল্পী সংঘের বর্তমান কার্যনির্বাহী কমিটির উপদেষ্টার দায়িত্বে থাকা লিয়াকত আলী লাকীকে।
অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম গণমাধ্যমকে বলেন, ‘৫ সেপ্টেম্বর কার্যনির্বাহী কমিটির এক সভায় তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। গঠনতন্ত্রের ১৪.১.৪ ধারা মোতাবেক তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এদিকে অভিনেতা সাজু খাদেম ও ঊর্মিলা শ্রাবন্তী করকে কারণ দর্শানো নোটিশ পাঠিয়েছে অভিনয়শিল্পী সংঘ। গঠনতন্ত্রের ৭.৫ ধারা মোতাবেক তাদের শোকজ করা হয়েছে তাঁদেরকে। এই ধারায় উল্লেখ আছে সংগঠন বিরোধে কোনো কাজে লিপ্ত হলে তাদের শোকজ করতে পারে সংগঠন। সাজু ও ঊর্মিলা দুজনেই সংঘের কার্যনির্বাহী কমিটির সদস্য।

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় প্রথমবার বড় পর্দায় একসঙ্গে কাজ করেন শরিফুল রাজ ও সাবিলা নূর। আবারও প্রেক্ষাগৃহে ফিরছে এই জুটি। প্রথম সিনেমায় দুজন অপরিচিত মানুষের চরিত্রে অভিনয় করলেও এবার তাঁরা হাজির হচ্ছেন দম্পতির চরিত্রে। ‘কানাভুলা প্যারাডক্স’ নামের সিনেমাটি নির্মিত হচ্ছে...
৩ ঘণ্টা আগে
সম্প্রতি সাদিকা পারভীন পপির একটি বক্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। সেই বক্তব্যের বিষয়বস্তু পরিষ্কার করে পপি জানালেন, এর সঙ্গে সিনেমা ছাড়ার কোনো সম্পর্ক নেই। গল্প ভালো লাগলে তিনি সিনেমা প্রযোজনায় নামবেন, এমনকি সময়-সুযোগ পেলে অভিনয়ও করবেন।
৩ ঘণ্টা আগে
১৯৩২ সালে শুরু হয়েছিল ভেনিস চলচ্চিত্র উৎসব। বিশ্বের অন্যতম প্রাচীন এই উৎসবের ৮৩তম আসর দোরগোড়ায়। লালগালিচায় তারার হাট বসবে আজ ২ সেপ্টেম্বর থেকে, চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। উপস্থিত থাকার কথা রয়েছে রবার্ট প্যাটিনসন, রুনি মারা, জর্জ ক্লুনি, পেনেলোপে ক্রুজের মতো তারকাদের।
৪ ঘণ্টা আগে
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে নজরুল বর্ষ উদ্যাপন। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে আলোচনা অনুষ্ঠান, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান, সংগীতসন্ধ্যাসহ নানা আয়োজন। নজরুল বর্ষ উদ্যাপনের ধারাবাহিকতায় শিল্পকলা একাডেমি এবার আয়োজন করেছে বিশেষ....
৪ ঘণ্টা আগে