পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হাজার হাজার পিটিআই সমর্থক। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার ইসলামাবাদের উপকণ্ঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। গত বছরের আগস্ট থেকে দুর্নীতিসহ নানা অভিযোগে কারাবন্দী ইমরান খান। তাঁর মুক্তির দাবিতে দলের পক্ষ থেকে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
ইদ্দত মামলায় দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে গত জুলাইয়ে ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির আবেদন গ্রহণ করেন হাইকোর্ট। পরে তাদের সেই মামলায় খালাস দেওয়া হয়। সেসময় তাদের কারামুক্তির সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু তোশাখানা মামলায় ইমরান খানকে নতুন করে গ্রেপ্তার দেখায় পাকিস্তানের দুর্নীতি দমন বিষয়ক প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। যদিও আগের দুটি তোশাখানা মামলায় তাঁর সাজা এরই মধ্যে বাতিল করা হয়েছে। এ ছাড়া সাইফার মামলায়ও তিনি খালাস পেয়েছেন।
গতকালের সমাবেশে পিটিআই নেতা হাম্মাদ আজহার বলেন, ‘পিটিআই নেতা–কর্মী ও সমর্থকেরা আজ জড়ো হয়েছেন দেশে আইনের শাসন ও সংবিধানের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য। কোনো বাধা আমাদের দমাতে পারবে না।’
শান্তিপূর্ণভাবে সমাবেশ শুরু হলেও শেষের দিকে পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানিয়েছে, সমাবেশ শেষ করার ব্যাপারে আগে থেকেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু পিটিআইয়ের নেতা–কর্মীরা বেঁধে দেওয়া সময়ের মধ্যে সমাবেশ শেষ করেননি। তখন পিটিআই কর্মীদের সমাবেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়।
পুলিশের দাবি, পিটিআই কর্মীরাই আগে ইট–পাটকেল ছুড়তে শুরু করে। এতে জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) শোয়েব খানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তখন বাধ্য হয়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ওই এলাকা থেকে পিটিআইয়ের কর্মীদের হটিয়ে দেয়।

পাকিস্তান সীমান্ত পেরিয়ে পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে অনুপ্রবেশকারী একদল সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৮ জনকে হত্যার দাবি করেছে তালেবান সরকার। এই অভিযানে আরও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রায় ২০০ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইককে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি চলছে। তবে তাঁর আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত দণ্ড কার্যকর ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
৩ ঘণ্টা আগে
আসামের গুয়াহাটিতে একটি সমাবেশের ঠিক কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও তাঁর দলের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিষয়টি নিশ্চিত করেন...
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একই ঘটনায় বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। কাতারাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে