
বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ আজম। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত ৫ সেপ্টেম্বরের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলা একাডেমি আইন, ২০১৩ ধারা-২৬ (২) ও (৩) অনুযায়ী ড. মোহাম্মদ আজমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছর মেয়াদে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।
বাংলা একাডেমি সূত্র জানিয়েছে, তারা প্রজ্ঞাপন পেয়েছে। শিগগির মহাপরিচালক তাঁর কাজে যোগদান করবেন। তিনি সাবেক মহাপরিচালক মো. হারুন-উর রশীদ আসকারীর স্থলাভিষিক্ত হবেন।
মোহাম্মদ আজম আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো যোগদান করিনি। বিশ্ববিদ্যালয়ের কিছু প্রসিডিউর আছে, সেগুলো সম্পন্ন করতে হবে। রোববার হয়তো যোগদান করতে পারি।’
ড. মোহাম্মদ আজম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ১৯৯৬ সালে স্নাতক এবং ১৯৯৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে পিএইচডি ডিগ্রি পান।
বিভিন্ন জার্নালে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। তাঁর লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘কবি ও কবিতার সন্ধানে’, ‘হুমায়ূন আহমেদ: পাঠ পদ্ধতি ও তাৎপর্য’, ‘বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ’ ইত্যাদি।

২০২৪ সালের জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণ-অভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্দেশ্যে ২০২৬ সালের ১০ এপ্রিল আইনটি প্রণীত হয়।
৭ মিনিট আগে
ভারতের রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) গতকাল বুধবার এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। বাংলাদেশের জন্য তৈরি প্রথম রেকের ১৯টি লিঙ্কে হফম্যান বুশ (এলএইচবি) ব্রডগেজ যাত্রীবাহী কোচ কারখানা থেকে বের করা হয়েছে। ভারতের রেল মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ের সঙ্গে রেল কোচ ফ্যাক্টরির সহযোগিতার...
৩ ঘণ্টা আগে
কাগজ-কলমে ঢাকা থেকে রংপুরে যেতে কুড়িগ্রাম এক্সপ্রেসের সময় লাগে ৯ ঘণ্টা ৫০ মিনিট। কিন্তু বাস্তবে আরও অনেক রুটের মতো এই পথেও তা যেন সময়সূচির পাতায় সীমাবদ্ধ। ১ আগস্টের যাত্রায় পার্বতীপুরে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ৪ ঘণ্টা ১০ মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছায় ট্রেনটি।
১০ ঘণ্টা আগে
সারা দেশে পাইপলাইনের গ্যাস ও বিদ্যুতের সংকট গতকাল বুধবার আবার বেড়েছে। ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চুলা দিনের বেশির ভাগ সময়ই জ্বলছে না। রাজধানীসহ সারা দেশে বিদ্যুতের লোডশেডিং করা হচ্ছে। শহরের চেয়ে গ্রামে লোডশেডিংয়ের পরিমাণ বেশি। গ্রামে ১০-১৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করা হচ্ছে।
১০ ঘণ্টা আগে