বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থী শহীদ ইরফান ভূঁইয়াসহ সব শহীদ স্মরণে মাদানী অ্যাভিনিউ ইউনাইটেড সিটিস্থ মসজিদ আল-মুস্তফাতে ‘দোয়া মাহফিল’ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ইউআইইউ লাইব্রেরিতে ‘স্বাধীনতা কর্নার’ উদ্বোধন করা হয়েছে।
গত রোববার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআইইউর বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, ইউআইইউর বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্য কে এম আহসান শামীম, ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া, ট্রেজরার মো. আব্দুল মোকাদ্দেম, আইএআরর নির্বাহী পরিচালক ও প্রফেসর ইমেরিটাস ড. এম রিজওয়ান খান এবং রেজিস্ট্রার ডা. মো. জুলফিকার রহমান।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইউআইইউ কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শহীদ ইরফান ভূঁইয়াসহ সব শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউনাইটেড গ্রুপের পক্ষ থেকে শহীদ ইরফান ভূঁইয়ার পরিবারকে ৫০ লাখ টাকার একটি চেক দেওয়া হয়। শহীদ ইরফান ভূঁইয়ার নামে ইউআইইউ লাইব্রেরি এবং মেইনটেন্যান্স ল্যাবের নামকরণ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অগ্রণী ভূমিকায় ছিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। এই গৌরবময় আন্দোলনকে তুলে ধরতে ইউআইইউ লাইব্রেরিতে ‘স্বাধীনতা কর্নার’ উদ্বোধন করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাস ও তথ্য-উপাত্ত এখানে সংরক্ষিত থাকবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

নেদারল্যান্ডসের মাস্ট্রিচ বিশ্ববিদ্যালয়ে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে ‘মাস্ট্রিচ ইউনিভার্সিটি হল্যান্ড-হাই পটেনশিয়াল স্কলারশিপ’। ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলভুক্ত নয়, এমন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে
উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থা ১৫ দিনে গড়িয়েছে। আন্দোলনের কারণে অন্তত ছয়টি বিভাগের বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছে। নতুন করে পরীক্ষার সময়সূচিও দেওয়া হয়নি।
১২ ঘণ্টা আগে
পরিদর্শন শেষে নির্ধারিত ছকে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে পরিদর্শন সম্পন্ন হওয়ার পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগে জমা দিতে হবে। প্রতিবেদন দাখিলের প্রমাণ কপি টিএ/ডিএ বিলের সঙ্গে সংযুক্ত করাও বাধ্যতামূলক করা হয়েছে।
১ দিন আগে
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) ঢাকা ক্যাম্পাসে ছয় মাস মেয়াদি প্রফেশনাল গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামের নতুন ব্যাচে ভর্তি চলছে। বিএনকিউএফ লেভেল-৬ সমমানের এসব এক্সিকিউটিভ প্রোগ্রামের অধীনে বর্তমানে...
১ দিন আগে