সেপ্টেম্বরের আগেই দেশে ডেঙ্গু ভয়াবহতা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। এ সময়ে শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৬ জন রোগী। চলতি বছরের আট মাসের মধ্যে ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু হয় গত ২৪ ঘণ্টায়।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি ও অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী আজ শনিবার এ খবর পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উভয়ই ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে বেশি। গত ১ জানুয়ারি থেকে আজ শনিবার পর্যন্ত ডেঙ্গুতে শুধু ঢাকার দক্ষিণ সিটিতে ৫০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগী শনাক্ত হয় ৩ হাজার ৩৪৯ জন।
সংশ্লিষ্টরা জানান, রাজনৈতিক ডামাডোলের কারণে মশা মারা হচ্ছে না। নিয়মিত যেসব এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হতো সেটি প্রায় স্থবির হয়ে পড়েছে। এ কারণে মশার আক্রমণ বেড়েছে। বিশেষজ্ঞরা অভিমত করেছিলেন সেপ্টেম্বরে ডেঙ্গু ভয়াবহ রূপ নেবে। গত ২৪ ঘণ্টার প্রতিবেদনে তা ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে আজ শনিবার পর্যন্ত ৮ মাসে ডেঙ্গু শনাক্ত ও ভর্তি হন ১২ হাজার ৮৪১ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৩ জন মানুষ।
মৃত্যুর মধ্যে ঢাকার দক্ষিণ সিটিতে ৫০ জন, বরিশালে ১০ জন, চট্টগ্রাম সিটির বাইরে ১০ জন, চট্টগ্রাম সিটিতে একজন, ঢাকা উত্তর সিটিতে সাতজন, ঢাকা সিটির বাইরে একজন, খুলনায় তিনজন এবং ময়মনসিংহে একজন মারা গেছে।
ঢাকা মশক নিবারণী দপ্তরের জুলাই মাসের তথ্য অনুযায়ী, অনুমোদন পদ রয়েছে ৩৯৬টি। আর শূন্য পদ রয়েছে ১৮১টি। এর মধ্যে চতুর্থ শ্রেণীর শূন্য রয়েছে ১৫৪ টি। প্রয়োজনীয় লোকবলের অভাবেও মশক নিধন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাজধানীর প্রধান সড়কগুলোতে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ নিয়মিত অভিযান চাল
৬ মিনিট আগে
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঞাসহ পাঁচ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। আজ সোমবার পৃথকভাবে তাঁরা পদত্যাগপত্র জমা দেন। অন্য চার কর্মকর্তা হলেন—ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও সুলতানা আক্তার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা...
১৩ মিনিট আগে
বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সদস্য ড. মো. রফিকুল ইসলামকে বিপিসি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে পেট্রোবাংলার চেয়ারম্যান নিয়োগ দিয়ে গতকাল রোববার ও আজ সোমবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়...
১৭ মিনিট আগে
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। তবে সদ্য গঠিত কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন সম্পর্কিত কমিটির সভাপতি পদে বিরোধী দলের কোনো সদস্যকে রাখা হয়নি...
২৭ মিনিট আগে