গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ অমন শিশুতোষ ভুলটা যদি না করতেন! এ নিয়ে আফসোস থাকতেই পারে। তবে এটিও যে খেলার অংশ। সেই ভুলের মাশুল অবশ্য ঠিকই দিতে হয়েছে বাংলাদেশকে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ললিতপুরের আনফা কমপ্লেক্সে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ।
হারলেও খুব বেশি ক্ষতি হয়নি মারুফুল হকের শিষ্যদের। আগের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের যুবারা। শেষ চার নিশ্চিত করেছিল নেপালও। আজ স্বাগতিক সঙ্গে বাংলাদেশের লড়াইটা ছিল গ্রুপ সেরা হওয়ার। তবে সেই স্বপ্নপূরণ হলো না দুই মিনিটের ব্যবধানে দুই গোল হজম করায়।
১৬ মিনিটে কর্নার পেয়েছিল বাংলাদেশ। গোল আদায়ের জন্য সবাই উঠে এসেছিলেন। কিন্তু বক্সের ভেতর থেকে লম্বা করে বল ক্লিয়ার করে নেপাল। সেই বল প্রায় মাঝমাঠের কাছাকাছি এসে রিসিভ করতে চেষ্টা করেন শ্রাবণ। কিন্তু সেখানেই ভুল করে বসেন তিনি। শ্রাবণ থেকে বল কেড়ে নিয়ে এক টানে বল নিয়ে ঢুকে পড়েন সমির টামাং। সহজেই বল বাংলাদেশের জালে পাঠিয়ে আনন্দে ডিগবাজি দিতে শুরু করেন নেপাল ফরোয়ার্ড।
পরের গোলটিতে অবশ্য শ্রাবণের করার কিছুই ছিল না। ১৮ মিনিটে থ্রো পেয়েছিল নেপাল। কয়েক সেকেন্ড পর কোনাকুনি ক্রস থেকে দুর্দান্ত গোলে নেপালের ব্যবধানটা ২-০ করে নেন নিরাজন ধামি। এ নিয়ে টানা দুই ম্যাচে গোল পেলেন এই ফরোয়ার্ড। মুহূর্তেই দুই গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ চেষ্টা করেছিল সমতায় ফিরতে। বিরতির আগেই একটি গোল শোধ দেয় মারুফুলের দল।
৪২ মিনিটে একটি আক্রমণ থেকে বক্সের ভেতর নেপালের দুই ডিফেন্ডার বাধা দেন মিরাজুল ইসলামকে। এই ফরোয়ার্ড ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বাংলাদেশ। পরের মিনিটে সফল স্পটকিকে জাল খুঁজে নেন মিরাজুল। শ্রীলঙ্কার বিপক্ষেও দলের প্রথম গোলটি করেছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে অবশ্য কয়েকবার আক্রমণ করলেও সমতায় ফেরা হয়নি বাংলাদেশের। নেপালও বাড়াতে পারেনি ব্যবধান।
সেমিফাইনালে বাংলাদেশ পেতে পারে ভারতকে। অবশ্য ‘বি’ গ্রুপে এখনো গ্রুপ সেরা কে হচ্ছে সেটি নিশ্চিত হয়নি। ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ভারত আর ২ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করেছে ভুটানও।

গুড লেংথে বল ফেলে প্রতিপক্ষ ব্যাটারদের স্টাম্প উপড়ে ফেলা—সামাজিক মাধ্যমে হাসান মাহমুদের এমন বোলিংয়ের দৃশ্য ভাইরাল। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ব্যাটারদের সামনে হাসান যেন বিভীষিকা। তবে হাসানকে মৌসুমের শেষ অংশে পাচ্ছে না দেখে হতাশ ইংল্যান্ডের এই কাউন্টি ক্লাব।
২৫ মিনিট আগে
১-০ গোলের ম্যাচ হলেও ম্যানচেস্টার ডার্বিতে যা ঘটেছে, তা হইচই ফেলে দিয়েছে। আলোচনা-সমালোচনা সব একটা গোলকে কেন্দ্র করেই। আর্লিং হালান্ডের সেই গোলটা কিছুতেই মেনে নিতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। এমন ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন ম্যান ইউ ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।
১ ঘণ্টা আগে
দশ গোলের লজ্জার হার। অথচ ম্যাচ শেষে বাংলাদেশের কোচ পিটার জেমস বাটলারের কথায় আবারও সেই পুরোনো প্রসঙ্গ—মাঠের বাইরের হস্তক্ষেপ। উত্তর কোরিয়ার কাছে ১০–০ গোলে হারের পর দলের ভয়াবহ পারফরম্যান্সের দায় মাঠের ভেতরের জন্য নিলেও বাইরে কী হচ্ছে, তার দায় নিতে রাজি নন ইংলিশ কোচ। বরং মাঝরাতে খেলোয়াড়দের ফোন করা, কনফ
১ ঘণ্টা আগে
জাপানের নাগোয়া ও আইচিতে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের আবাসন ব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। কনটেইনারের আদলে তৈরি অস্থায়ী কেবিনের বিছানা ছোট হওয়ায় খেলোয়াড়দের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ দেশটির কর্মকর্তাদের।
২ ঘণ্টা আগে