সামাজিক মাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে করুণ দৃশ্য। বন্যায় তলিয়ে যাচ্ছে অসংখ্য ঘরবাড়ি। গৃহহীন ব্যক্তিরা অসহায়ের মতো নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘুরছেন। বাংলাদেশের বন্যার্তদের দেখে কষ্ট লুকোতে পারেননি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার তাওহীদ হৃদয়।
পার্বত্য চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লার হাজার হাজার মানুষ বন্যায় গৃহহীন হয়ে পড়েছেন। অনেক এলাকায় বৈদ্যুতিক গোলযোগও সৃষ্টি হয়েছে। পাশাপাশি তাঁরা বিশুদ্ধ খাবার, পানি, ঔষধের অভাব বোধ করছেন। বন্যার্তদের জন্য এরই মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। হৃদয়ের আকুল প্রার্থনা, সবাই যেন বন্যার্তদের পাশে দাঁড়ান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের ২৩ বছর বয়সী ক্রিকেটার লিখেছেন, ‘কী লিখব? কী লেখা উচিত? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি। ওরা মাঠ পর্যায়ে কাজ করবে। তবে আমার কষ্ট লাগছে, যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? তবু করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ওষুধ, বিশুদ্ধ পানি, শুকনো খাবার যে যেভাবে পারেন।’
বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড় বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অতীতে এমন অনেক প্রাকৃতিক দুর্যোগে দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সময় লাগলেও সেই সব ধকল বাংলাদেশ কাটিয়ে উঠতে পেরেছে। দেশের এমন দুর্যোগের মুহূর্তে হৃদয়ের অগাধ ভরসা সৃষ্টিকর্তার ওপর। বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার লিখেছেন, ‘ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করব। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশা আল্লাহ। দুর্যোগ ঘটেছে। এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই। সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।’
হৃদয়ের মতো বাংলাদেশের অনেক সিনিয়র ক্রিকেটারও বন্যার্তদের দুঃখ-কষ্ট নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রুবেল হোসেন দুবার পোস্ট দিয়েছেন অসহায় মানুষদের নিয়ে। বন্যার্তদের সাহায্যের জন্য কী কী করণীয়, সেটা রুবেল উল্লেখ করেছেন। জুনায়েদ সিদ্দিকী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বন্যাকবলিত এলাকার বেশ কিছু ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘ফেনী ভেসে যাচ্ছে। নোয়াখালী এবং কুমিল্লা ভয়ংকর বিপদে! আপাতত প্রধান কাজ হচ্ছে সারাদেশ মিলে বন্যার্তদের পাশে দাঁড়ানো।’

ভালো অবস্থায় নেই ইতালির ফুটবল। টানা তিনবার বিশ্বকাপে খেলতে না পারা ইতালিকে ধুয়ে দিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা। ফেডারেশনে পদত্যাগের হিড়িক পড়েছে। যার মধ্যে রয়েছেন প্রধান কোচ জেনারো গাত্তুসোও। এই মুহূর্তে আলোচনায় ইতালির কিংবদন্তি কোচ সিমিওনে ইনজাগি। যদিও ইতালির কোচের দায়িত্ব নেবেন কি না, সে ব্যাপারে কিছু খো
২ ঘণ্টা আগে
২০২৩ সাল থেকে বার্সেলোনায় খেলছেন লামিনে ইয়ামাল। গোলও যেমন করছেন, সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেনও। জাদুকরী ফুটবলে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। তবে ইতালিতে খেললে এমন সুযোগ পেতেন না বলে দাবি জার্মান কিংবদন্তি ইউর্গেন ক্লিনসমানের।
৩ ঘণ্টা আগে
পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে শুরুতেই প্রতিপক্ষকে ছন্নছাড়া করে দিতে ওস্তাদ অভিষেক শর্মা। তিনি যখন ব্যাটিংয়ে নামেন, তখন বোলারদের রীতিমতো হাঁটু কাঁপার মতো অবস্থা। তবে ২০২৬ সালে অভিষেকের ব্যাটিংয়ে ধারাবাহিকতা নেই বললেই চলে। রানের খাতা খোলার আগে আউট হওয়া এখন পরিচিত দৃশ্য।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত তদন্ত কমিটি আজ প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে কাউকে অভিযুক্ত করা হয়নি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, এই প্রতিবেদন এখন পাঠানো হবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে।
৬ ঘণ্টা আগে