
তামিম ইকবাল জাতীয় দলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন প্রায় এক বছর আগে। কবে আবার তাঁর মাঠে ফেরা হবে, নিশ্চিত করে বলার সুযোগও নেই। বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তামিমের সম্পর্ক যে ভালো অবস্থায় নেই, সেটিও অনেকটা দৃশ্যমান।
গুঞ্জন রয়েছে হাথুরুর অধীনে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান না তামিম। বোর্ড পরিচালকদের সঙ্গে একাধিকবার তাঁর আলোচনা হলেও কোনো সুখবর মেলেনি। তবে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদের চাওয়া আরও কয়েক বছর ২২ গজে থাকুক এই বাঁহাতি ব্যাটার। না হয়, বোর্ডের কোনো দায়িত্ব নিয়ে ফিরুক তামিম।
বিসিবি সভাপতির দায়িত্ব পাওয়ার পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে আজ কথা বলেছেন ফারুক। তামিম প্রসঙ্গে সভাপতি হিসেবে তাঁর প্রত্যাশার ব্যাপারে সংবাদমাধ্যমকে বললেন, ‘ওর খেলতে হলে কী করতে হবে, সেটা বোর্ডের সংশ্লিষ্ট বিভাগগুলো দেখবে। আমার ব্যক্তিগত মত, তামিম ইচ্ছা করলে আরও দুই–তিন বছর খেলতে পারে। আমি চাই সে অন্তত আরও দুই বছর ক্রিকেট খেলুক।’
তামিমের কোমরের অংশে গুরুতর চোটের একটা ইস্যু রয়েছে। গত বছর ওয়ানডে বিশ্বকাপে তাঁর না খেলার বড় কারণ ছিল ফিটনেস। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে তামিমের জন্য খেলা কিছুটা কঠিন হতে পারে। ফারুক বললেন ওয়ানডে সংস্করণই তাঁর জন্য আদর্শ, ‘আমার মনে হয়, ৫০ ওভারই ওর জন্য ভালো। দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলার চাপ এখন সে নিতে পারবে কি না, আমি জানি না। সেটা তামিমই ভালো বলতে পারবে।’
ফারুক অবশ্য তামিমের ওপর সবকিছু ছেড়ে দিয়েছেন। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার নিজে কী ভাবছেন, সেটি বেশি গুরুত্বপূর্ণ। নতুন বোর্ড সভাপতি বললেন, ‘তামিম কী চিন্তা করছে, সেটা গুরুত্বপূর্ণ। আগে তার সঙ্গে কথা বলা দরকার।’
যদি খেলায় না ফেরে তামিমের ব্যাপারে ফারুকের আরেকটি পরামর্শ, ‘সে আমাদের একজন সাবেক অধিনায়ক, তার মানে তাঁর মধ্যে নেতৃত্বগুণ আছে। খেলতে না পারলে ও যদি বোর্ডে সম্পৃক্ত হতে চায়, আমি খুবই খুশি হব। তাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমার ধারণা ও অনেক ভালো কিছু করতে পারবে। ওর সঙ্গে কথা বলে দেখি, ওর পরিকল্পনাটা কী।’

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হাতছাড়া হওয়ার পর পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই সাদা বলের দলের প্রধান কোচ মাইক হেসনকে টেস্ট দলের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৮ মিনিট আগে
ইউএস ওপেনে বড় অঘটনের শিকার হলেন নোভাক জোকোভিচ। শারীরিক অসুস্থতা, বমি ও তীব্র ব্যথার সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই সার্বিয়ান তারকা।
২ ঘণ্টা আগে
এক বছরেরও বেশি সময় পর বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্ট দিয়ে প্রত্যাবর্তন হয় হ্যাজলউডের। প্রত্যাবর্তনের ম্যাচেই নেন সাত উইকেট। এরপর ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টেও বল হাতে ছিলেন ছন্দে, যদিও দ্রুত শেষ হওয়া দুই দিনের ম্যাচে এক উইকেটের বেশি নিতে পারেননি।
২ ঘণ্টা আগে
সম্প্রতি উত্তর আমেরিকায় শেষ হওয়া বিশ্বকালে ফিফার কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক হয়। এর মধ্যে ম্যাচে তথাকথিত হাইড্রেশন বিরতি, ফাইনালের দীর্ঘ হাফটাইম এবং মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্লাতিনি।
৩ ঘণ্টা আগে