মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ভারত সফর করছেন। দেশটির সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্য হওয়ার জন্য ভারতের সহায়তা চাওয়াও এই সফরের অন্যতম লক্ষ্য। এমনটাই জানা গেছে জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদন থেকে।
আজ মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কথা আছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের যৌথ উদ্যোগে গঠিত অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্য হতে ভারতের সহায়তা চাওয়ার বিষয়টি এই বৈঠকে আলোচিত হতে পারে।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, আগামী অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হবে ব্রিকসের পরবর্তী সম্মেলন। সেই সম্মেলনের আগেই জোটের সদস্য হতে চায় মালয়েশিয়া। সংবাদমাধ্যমটি ভারতে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার দাতুক মুজাফর শাহ মুস্তফার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
ব্রিকস জোট প্রথমে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনকে নিয়ে গঠিত হলেও কিছুদিন পরেই দক্ষিণ আফ্রিকাকেও এতে অন্তর্ভুক্ত করা হয়। পরে গত বছর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত সম্মেলনে জোটটি মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতকে সদস্যপদ দেয়। একই সঙ্গে আর্জেন্টিনাকে সদস্যপদ দেওয়া হলেও দেশটির নতুন প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই তা প্রত্যাখ্যান করেন।
মালয়েশিয়ার থিংক ট্যাংক বাইত আল-আমানাহের পররাষ্ট্রবিষয়ক প্রধান ফিকরি আব্দুল রহমান নিক্কেই এশিয়াকে বলেছেন, ‘ব্রিকসে যোগদানের আবেদন মালয়েশিয়ার আরও সমমনা অংশীদারদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে তার বহুমুখীতাকে বৈচিত্র্যময় করার কৌশলকেই তুলে ধরে এবং সেই অংশীদারত্বকে বৈচিত্র্যময় করে তুলবে। এই দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ‘ডি-ডলারাইজেশন’-এর জন্য মালয়েশিয়ার যে লক্ষ্য তার জন্য কৌশলগতভাবে উপকারী।’
আনোয়ার ইব্রাহিমের ভারত সফরের সময় নরেন্দ্র মোদি ও আনোয়ার ইব্রাহিম ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সমস্যা নিয়েও আলোচনা করবেন। এ ছাড়া পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে ভারতের সহযোগিতা নিয়েও আলোচনা হতে পারে। কারণ, মালয়েশিয়া ২০২৫ সালে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস বা আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে।
দিল্লিতে মালয়েশিয়ার হাইকমিশনার মুজাফর শাহ মুস্তফা উল্লেখ করেছেন, উভয় নেতা ডিজিটাল, পর্যটন, স্বাস্থ্য, কর্মী বাহিনী, জনপ্রশাসন এবং ঐতিহ্যগত আয়ুর্বেদ ওষুধসহ বিভিন্ন খাতে সাতটি চুক্তিতে স্বাক্ষর করবেন। গত বছর, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ভারত সরকারের তথ্য অনুসারে, মালয়েশিয়া ভারতের ১৩তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

যুক্তরাষ্ট্র ফের বড় ধরনের সামরিক হামলা শুরু করলে ইরান আরও বিস্তৃত ও শক্তিশালী জবাব দেবে বলে প্রস্তুতি নিচ্ছে। একই সময়ে তেহরান কূটনৈতিক উদ্যোগও চালিয়ে যাচ্ছে। তবে ইরানের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে মনে করছেন, এই কূটনৈতিক প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত....
১৬ মিনিট আগে
গাজায় ইসরায়েলি বসতি পুনঃস্থাপনের দাবিতে গত রোববার হাজারো ইহুদি সমাবেশ করেছে। কট্টর ডানপন্থী বসতি স্থাপনকারী আন্দোলন নাখালা এই সমাবেশের আয়োজন করে। এই গোষ্ঠীটি ২০০৫ সালে উচ্ছেদ করা ইসরায়েলি বসতিগুলো গাজায় পুনঃপ্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে।
১ ঘণ্টা আগে
মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে। এর মধ্যে বিশেষ ধরনের উভচর হামলা বা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট ইউনিটও রয়েছে। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা সামনে রয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানে গোপনে অস্ত্র, সামরিক প্রযুক্তি ও বিভিন্ন সরঞ্জাম সরবরাহের অভিযোগে এক প্রভাবশালী পাকিস্তানি ব্যবসায়ী ও তাঁর বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন অর্থ দপ্তরের (ইউএস ট্রেজারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়...
১১ ঘণ্টা আগে