ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই রাশিয়ায় অনুপ্রবেশ করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। এর মধ্যেই রাশিয়ার কুরস্ক অঞ্চলে আরও এক সেতু ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী। গুঁড়িয়ে দেওয়া এই সেতু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় সেতু ধ্বংস করল ইউক্রেনীয় সেনারা।
আজ সোমবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইউক্রেন বলেছে, রাশিয়ার কুরস্ক অঞ্চলে তাদের হামলা অব্যাহত রেখেছে এবং এক সপ্তাহের মধ্যে সেখানকার দ্বিতীয় আরেকটি কৌশলগত সেতু ধ্বংস করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী রোববার ওই সেতুতে হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করে।
এই সেতু কুরস্ক অঞ্চলের জভানোয়ের সেম নদীর ওপরে ছিল বলে জানা গেছে। অবশ্য হামলাটি ঠিক কখন হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
এর কয়েক ঘণ্টা পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কুরস্কে সামরিক অনুপ্রবেশ ও হামলার পেছনে যেসব লক্ষ্য রয়েছে, তার মধ্যে (ইউক্রেনে) রাশিয়ার আক্রমণ বন্ধ করার জন্য একটি ‘বাফার জোন’ তৈরির লক্ষ্যও রয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটিই রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে গভীর এবং সবচেয়ে উল্লেখযোগ্য অনুপ্রবেশ। মূলত ২০২২ সালে রুশ বাহিনী ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেন প্রায় দুই সপ্তাহ ধরে রাশিয়ার ভূখণ্ডে এই হামলা চালিয়ে যাচ্ছে।
ইউক্রেনীয় বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা ওলেশুক রুশ সেতুতে হামলার ফুটেজসহ সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বলেছেন, ‘আরও একটি সেতু ধ্বংস করা হয়েছে।’
জেনারেল ওলেশুক আরও বলেছেন, ‘ইউক্রেনীয় বিমানবাহিনী অবিরত সূক্ষ্ম বিমান হামলার মাধ্যমে শত্রুদের লজিস্টিক সক্ষমতা থেকে ধ্বংস করে চলেছে, যা যুদ্ধের গতিপথকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে।’
এর আগে এই সপ্তাহের শুরুতে ইউক্রেন গ্লুশকোভো শহরের কাছে সেম নদীর ওপর আরেকটি সেতু ধ্বংস করে। এই সেতুটি সৈন্য সরবরাহের জন্য ব্যবহার করছিল রাশিয়া।
এদিকে ইউক্রেনীয় সৈন্যরা সীমান্ত পেরিয়ে রাশিয়ায় ঢুকে পড়ার প্রায় দুই সপ্তাহ পর এটা স্পষ্ট হয়ে উঠছে যে, তারা সেখানে থাকার পরিকল্পনা করছে। প্রেসিডেন্ট জেলেনস্কি গত শনিবার বলেন, তাঁর সৈন্যরা কুরস্কে অবস্থান আরও শক্তিশালী করছে এবং রাশিয়ায় আরও এলাকা দখল করছে।
রোববার সন্ধ্যায় দেওয়া ভাষণে তিনি বলেন, ‘কুরস্ক অঞ্চলে আমাদের অভিযান রাষ্ট্র রাশিয়া, রুশ সেনাবাহিনী, প্রতিরক্ষা শিল্প এবং অর্থনীতির ক্ষতি করছে। এটি ইউক্রেনের জন্য প্রতিরক্ষার চেয়েও বেশি কিছু। আমাদের লক্ষ্য ছিল, সবটুকু দিয়ে পাল্টা আক্রমণ করা এবং যতটা সম্ভব যুদ্ধে রাশিয়ার সম্ভাবনা ধ্বংস করা।’

নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮০ জনে দাঁড়িয়েছে। নিখোঁজের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ হাজারেরও বেশি। এ দিকে নয় দিন পেরিয়ে যাওয়ার পরও স্বজনদের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা তাঁদের জন্য প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়া শুরু করেছেন।
১৪ মিনিট আগে
নেপালে বন্যার ৯ দিন পর আজ শুক্রবার ত্রিশূলী থ্রিএ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। এ ঘটনায় টানেলের ভেতরে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের অবস্থান জানতে চাওয়া হয়েছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছে। তিনি সরাসরি বলে দেন, এটিকে যুদ্ধ বলাই যায় না। তবে এর শেষ কবে সেটিও জানেন না তিনি। এদিকে এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে এবং খোদ যুক্তরাষ্ট্র
৪ ঘণ্টা আগে
বাস্তুচ্যুত হয়ে মিয়ানমারের বাইরে থাকা নাগরিকদের ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ’ প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সরকার। তবে ‘রোহিঙ্গা’ নামে দেশটিতে জাতিগোষ্ঠীর অস্তিত্ব থাকার কথা অস্বীকার করেছে তারা। গতকাল বৃহস্পতিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে।
১৩ ঘণ্টা আগে