এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের চেয়ারে ছিলেন লিয়াকত আলী লাকী। অবশেষে তিনি পদ ছাড়লেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ হোয়াটস অ্যাপের মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। লাকীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) সালাহউদ্দিন আহাম্মদ।
শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে লাকীর পদত্যাগের বিষয়ে সালাহউদ্দিন আহাম্মদ বলেন, ‘আজ সকালে মন্ত্রণালয়ে আসার পর জানতে পেরেছি মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেছেন। তিনি হোয়াটস অ্যাপের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন।’
এর আগে গতকাল রোববার শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার শিকার হন লিয়াকত আলী লাকীর অনুসারী হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তা। এ ছাড়া অন্তত ১৫ জন কর্মকর্তার কক্ষে তালা দিয়েছেন বিক্ষুব্ধরা। জানা যায়, গতকাল দুপুরে ছাত্র-জনতার ধাওয়া খেয়ে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ ছেড়েছেন মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় তাঁর পদত্যাগের দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা।
এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন লিয়াকত আলী লাকী। ২০১১ সালের ৭ এপ্রিল প্রথম দায়িত্ব পান তিনি। সবশেষ ২০২৩ সালের ২৯ মার্চ সপ্তমবারের মত তাঁর মেয়াদ বাড়ানো হয়। এত দীর্ঘ সময় এই দায়িত্বে থাকার নজির আর কারো নেই।
দীর্ঘদিন ধরে লিয়াকত আলী লাকীর শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে থাকা নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভ তৈরি হয়। দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদও করেছিল তাঁকে। এদিকে, আজ বিকেলে লাকীর পদত্যাগের দাবিতে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা গেটে সমাবেশের ডাক দিয়েছেন থিয়েটার কর্মীরা। তার আগেই পদ ছাড়লেন তিনি।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে