গ্রামীণ টেলিকমের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলা থেকে খালাস পেলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জন। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম খালাসের আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষ থেকে মামলা প্রত্যাহারের আবেদন করায় আদালত উক্ত আবেদন মঞ্জুর করে ড. ইউনুসসহ ১৪ জনকে খালাস দেন।
ড. ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার পর দুদক মামলা প্রত্যাহার সিদ্ধান্ত নেয়। উক্ত সিদ্ধান্ত অনুযায়ী দুদক এই আবেদন করে।
দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন।
এই মামলায় খালাস প্রাপ্ত অন্যরা হলেন—গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক মো. শাহজাহান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, নূরজাহান বেগম, পরিচালক এস. এম হাজ্জাতুল ইসলাম লতিফী, আইনজীবী মো. ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, ইউনিয়নের প্রতিনিধি মো. মাইনুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান।
এর আগে গত ১২ জুন ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই আদালত।
গত ২ এপ্রিল ঢাকার সিনিয়র বিশেষ জজ ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস-সামছ জগলুল হোসেন ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে বিশেষ জজ-৪-এ মামলাটি বিচারের জন্য স্থানান্তরের নির্দেশ দেন। এই মামলায় গত ৩০ জানুয়ারি দুদক আদালতে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।
গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে এই মামলা হয়। আসামিদের বিরুদ্ধে তহবিল থেকে ২৫ কোটি ২২ লাখ ছয় হাজার ৭৮০ টাকা লোপাটের অভিযোগ আনা হয়। মামলায় এজাহারভুক্ত ১৩ আসামির সঙ্গে তদন্তে পাওয়া নতুন আরও একজনের নাম যুক্ত করা হয়। গত বছরের ৩০ মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
গত ৩ মার্চ ড. ইউনূসসহ আটজন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। পরবর্তীতে অন্যরাও আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।
এর আগে ড. ইউনুসকে শ্রম আইন লঙ্গনের মামলায় ছয় মাসের সাজা বাতিল করে তাকে খালাস দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে তিন শিশু বাড়ি থেকে বের হয়। বেলা ১টার দিকে স্থানীয় বাসিন্দা সালমা খাতুন পুকুরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা এলাকায় ১২ বছরের এক ছেলেশিশুকে দুই দফা ধর্ষণের ঘটনায় আসামি মো. রাশেদকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। সোমবার রাত পৌনে ১২টার দিকে ঠাকুরগাঁও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
২২ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসীর স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এলে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা বলা যাবে।
৩৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পদ্মা এক্সপ্রেসের টিটিইর মারধরের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের রেললাইন অবরোধের প্রভাব পড়েছে সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনে। মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজশাহী থেকে ঢাকামুখী কোনো ট্রেন স্টেশনে পৌঁছায়নি, ফিরে গেছেন অনেক যাত্রী।
৪১ মিনিট আগে