
মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল।
এ ছাড়া লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা প্রায় শেষ। এখন চলছে ফলাফল ঘোষণা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির প্রার্থীরা ১০৩টি আসনে নির্বাচিত হয়েছেন। জামায়াত নির্বাচিত হয়েছে ৪৩টি আসনে। আর এনসিপি নির্বাচিত হয়েছে ৩টি আসনে। এর মধ্যে রয়েছে:
৮ ঘণ্টা আগে
রাষ্ট্রযন্ত্র অন্তরায় না হলে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনে সহায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে অভিমত দিয়েছে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে তা জানতে সবগুলো আসনের ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার পরে নির্বাচন কমিশন সচিবালয়ে আসনের কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা শুরুর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম ভালো, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে।
১০ ঘণ্টা আগে