দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আজ দুপুরের দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়।
এবিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়ে। এতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদের অধীন দ্বাদশ জাতীয় সংসদ ভাংগিয়া দিলেন।’
এর আগে, আজ মঙ্গলবার দুপুরে বেলা ৩টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কেরা। দুপুর সাড়ে ১২টার দিকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার এ ঘোষণা দেন।
এছাড়া মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ২৪ ঘণ্টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, ‘আমরা আশা করব, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনি সংসদ ভেঙে দেবেন। অন্যথায় দেশে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হতে পারে।
আরও খবর পড়ুন:

সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে কাজ না করেই কোটি কোটি টাকার বিল পরিশোধের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রকল্পের মূল কাজ থেকে অনুমোদন ছাড়াই আটটি প্যাকেজ তৈরি করে ঠিকাদারদের নিয়মবহির্ভূতভাবে প্রায় ৬ কোটি ৩২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
৩০ মিনিট আগে
সার নিয়ে কৃষকের বিক্ষোভ, বাড়তি দাম ও অবৈধ মজুদের বিভিন্ন প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, ‘এই কথাগুলো কি আমরা শুধুমাত্র ফেসবুক থেকে দেখছি, গুজব? এগুলো যদি গুজব হয়, তাহলে তো এ পত্রিকার ব্যাপারে আপনাদের কথা বলা উচিত।’
১ ঘণ্টা আগে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল গতকাল বুধবার পদত্যাগ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স তাঁর পদত্যাগপত্র দেখেছে। জাতিসংঘের এই সংস্থা এবং বাংলাদেশ কর্তৃপক্ষের করা জালিয়াতি-সংক্রান্ত তদন্তের
২ ঘণ্টা আগে
সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডে (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। উদ্বেগ জানিয়েছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরাও। তাঁদের আশঙ্কা, লিখিত পরীক্ষায় নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানো হলে নিয়োগে...
৮ ঘণ্টা আগে