Ajker Patrika

ইসলামাবাদে মারগালা ডায়ালগে অংশ নিচ্ছেন এনএসআই মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইসলামাবাদে মারগালা ডায়ালগে অংশ নিচ্ছেন এনএসআই মহাপরিচালক
বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ভূরাজনৈতিক সংলাপ ‘মারগালা ডায়ালগ ২০২৬’। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) শুরু হওয়া এ সংলাপ চলবে ১২ নভেম্বর পর্যন্ত। সংলাপে অংশ নিয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ।

ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) উদ্যোগে ২০১৯ সাল থেকে নিয়মিত এ সংলাপের আয়োজন করা হচ্ছে। আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনীতি, নিরাপত্তা এবং কূটনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য এটি একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে।

এবারের সংলাপে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের নীতিনির্ধারক, জ্যেষ্ঠ কূটনীতিক, শিক্ষাবিদ এবং কৌশলগত বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন সংকট নিয়ে খোলামেলা ও গঠনমূলক আলোচনা, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদার এবং উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ করণীয় নির্ধারণের লক্ষ্য নিয়ে এ সংলাপের আয়োজন করা হয়েছে।

আয়োজকদের মতে, শান্তিপূর্ণ সম্পৃক্ততা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখাই মারগালা ডায়ালগের অন্যতম উদ্দেশ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত