বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির মধ্যে গাজীপুরের শিল্প কারখানাগুলোতে আজ রোববার সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। এগুলোতে স্বাভাবিক উৎপাদন চলছে। তবে, কারখানার বাইরে ছাত্র আন্দোলন চলমান থাকায় শ্রমিকেরা যে কোনো সময় বাইরে চলে আসতে পারেন বলেও আশঙ্কা করছেন কারখানা মালিকেরা।
আজ রোববার সকালে গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানার মালিকদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
স্প্যারো অ্যাপারেলসের প্রধান উৎপাদন কর্মকর্তা (সিওও) শরিফুল রেজা বলেন, সকাল থেকে প্রতিদিনের মতো শ্রমিকেরা কাজে যোগ দিয়েছে। সব সেকশনে উৎপাদন চলমান আছে। আশপাশের কারখানায়ও কাজ চলছে। কোনো সমস্যা নেই।
সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ এর সহসভাপতি নাসির উদ্দিন বলেন, শ্রমিকেরা সকালে কাজে যোগদান করেছে। কারখানায় উৎপাদন পুরোদমে চলছে। এখনো কোথাও কোনো সমস্যার খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ‘কারখানার আশপাশে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে শ্রমিকেরা কতটুকু নিয়ন্ত্রণে থাকবে বা তারা কারখানায় কাজে থাকবে কি না, তা নিয়ে আমরা চিন্তিত আছি।’
ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আলমগীর জানান, তাঁর কারখানায় শতভাগ শ্রমিক কাজে যোগ দিয়েছেন। তারা সবাই মনোযোগ দিয়ে কাজ করছেন। কোনো সমস্যা নেই।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ বলেন, গাজীপুরের সকল পোশাক কারখানায় অন্যান্য দিনের মতো রোববার শ্রমিকেরা নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছে। বেলা ১১টা পর্যন্ত কোথাও সমস্যা হয়নি।
তিনি আরও বলেন, আমরা কারখানা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে নজরদারি ও গুরুত্বপূর্ণ এলাকায় টহল বৃদ্ধি করেছি। গাজীপুরের শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক আছে।

দিনাজপুরের বিরামপুর ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক (এনেস্থেসিয়া, গাইনি কনসালট্যান্ট ও সার্জারি) না থাকায় ৩ বছর ধরে অস্ত্রোপচার কর্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া অর্থোপেডিক, নাক, কান, গলা, চক্ষু, হৃদ্রোগের রোগীরা হাসপাতালের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন।
২২ মিনিট আগে
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের অংশের দুটি এলাকায় দীর্ঘদিন ধরে কালকিনি ও রাজৈর পৌরসভার সব ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়ক ঘেঁষে খোলা জায়গাগুলো ভাগাড়ে পরিণত হয়েছে।
৩৭ মিনিট আগে
নির্দেশক বলেছিলেন, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে এলে তাদের পাওয়া যাবে। ঢাকার সন্ধ্যার অসহনীয় যানজট ঠেলে সময়মতো বড় মগবাজারের আউটার সার্কুলার রোডের বিশাল সেন্টারে এসে পৌঁছানো গেল। এই বিপণিবিতানের ছাদেই যাত্রা শুরু করতে যাচ্ছে নাটকের একটি মঞ্চ।
১ ঘণ্টা আগে
মাদারীপুরে একের পর এক পুকুর ভরাট করে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন ও বিভিন্ন স্থাপনা। প্রশাসনের নজরদারির ঘাটতি ও প্রভাবশালীদের দখলে দ্রুত হারিয়ে যাচ্ছে এসব জলাধার। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি অগ্নিকাণ্ডের সময় পানিসংকটের ঝুঁকিও বাড়ছে।
১ ঘণ্টা আগে