বাংলাদেশের খ্যাতনামা বেসরকারি বিমান পরিবহন সংস্থা ‘ইউএস-বাংলা এয়ারলাইনস’কে হজ ফ্লাইট পরিচালনার অনুমতি দিলে, হজের ভাড়া বর্তমান সময়ের চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ কমে আসবে। আজ বৃহস্পতিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-জেদ্দা ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) সাধারণ সম্পাদক ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান।
তিনি বলেন, ‘২০১১ পর্যন্ত হাজিরা নিজের পছন্দের এয়ারলাইনসে হজে যেতে পারতেন। এতে কম ভাড়ায় টিকিট পাওয়া যেত। কিন্তু ২০১২ সাল থেকে বিমান ও সৌদি এয়ারলাইনস এই দায়িত্ব নিয়ে নেয় এবং তারাই হজের ভাড়া নির্ধারণ করে। কেন হজের মতো পবিত্র ভ্রমণে অতি মুনাফার লোভ করতে হবে?’
তিনি বলেন, ‘আমি মন্ত্রীকে অনুরোধ করছি—আপনি ইউএস-বাংলা এয়ারলাইনসকে আগামী হজের ফ্লাইট পরিচালনার দায়িত্ব দেন। দেখবেন তারা বর্তমানের চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ কম ভাড়ায় যাত্রী নিতে পারবে। ভবিষ্যতে নভোএয়ারও এই রুটে যাত্রী পরিবহন করবে বলে আশা করছি।’
মফিজুর রহমান বলেন, ‘জেদ্দা রুটে ফ্লাইট চালানো ইউএস-বাংলার জন্য বিরাট মাইলফলক। আমি আশা করব-শুধু জেদ্দা নয়, সৌদির রিয়াদ, মদীনাসহ অন্যান্য গন্তব্যেও ডানা মেলবে ইউএস-বাংলা। দেশে অনেক এয়ারলাইনসগুলো আসে, আবার ঝড়ে যায়। দোয়া করবেন যেন নভোএয়ার ও ইউএস-বাংলা একসঙ্গে দীর্ঘপথ পারি দিতে পারে। আমি তাদের এই সফলতায় আন্তরিক মোবারকবাদ জানাই।’
এ সময় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘হজযাত্রীরা প্রায়ই হজের অতিরিক্ত বিমান ভাড়ার বিষয়ে অভিযোগ করেন। আমাদেরও মনে হয়, এই ভাড়া বেশি। শুধুমাত্র একটি এয়ারলাইনস (বিমান বাংলাদেশ এয়ারলাইনস) এই ভাড়া নির্ধারণ করে। এই ভাড়া নির্ধারণে নৈতিক চর্চা হয় না। আমার পরামর্শ থাকবে-হজের বিমান ভাড়া নির্ধারণে একটি টেকনিক্যাল কমিটি করার। কমিটিতে অ্যাভিয়েশন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতিনিধি, বেবিচক ও মন্ত্রণালয়ের প্রতিনিধিদের রাখার।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়াও ভাড়া কমানোর জন্য আগামীতে ইউএস-বাংলা এয়ারলাইনসেরও হজযাত্রী বহন করা উচিত। হজযাত্রীদের জন্য যত এয়ারলাইনস আসবে, তারা তত সেবা পাবে, ভাড়া ততই কমবে।’

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে সবচেয়ে বেশি ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে...
২ ঘণ্টা আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৮৪৪ কোটি ৮৭ লাখ টাকা।
৬ ঘণ্টা আগে
১৭ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ের আরও পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন গ্রেডে নামিয়ে আনা হয়েছে। বিএসইসি প্রতিষ্ঠার পর একসঙ্গে এতসংখ্যক কর্মকর্তার বিরুদ্ধে এমন প্রশাসনিক....
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তর সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে আয়োজিত এই সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক আধুনিকায়ন....
১১ ঘণ্টা আগে