‘জেলখানা আরও বাড়ান সাহেব, আসছে ফাল্গুন হব দ্বিগুণ’সহ নানান স্লোগান দিয়ে ফরিদপুরে মিছিল করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সারা দেশে গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুমের প্রতিবাদে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন।
আজ বুধবার সকাল ৮টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ চত্বর থেকে মিছিল বের করে। এ সময় ঢাকা-বরিশাল সড়কে বিক্ষোভ করেন এবং নানান স্লোগানে মুখরিত করে তোলেন। তাঁরা ‘গ্রেপ্তার বাণিজ্য বন্ধ করো’, ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ’, ‘যদি তুমি রুখে দাঁড়াও, তবেই বাংলাদেশ’, ‘রক্তের দাগ শুকায় নাই’, ‘সম্পদের হিসাব পরে, লাশের হিসাব আগে’ বলে স্লোগান দেন। পরে ওই সড়কের শামসুল উলূম মাদ্রাসা এলাকায় গিয়ে শেষ হয়।
এতে সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াসিন কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ও সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জানিয়েছেন।
মিছিলে ১০ সমন্বয়ক নেতৃত্ব দেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন— জাহিদুল ইসলাম, ইমন, মাহফুজ, সামিউল, মালিহা রেজা, ফাহিম কথা, মাহিয়া জান্নাত, নুসরাত জাহান, বিভা সরকার ও সাইফুল ইসলাম।
এ বিষয়ে সমন্বয়ক ফাহিম কথা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মেডিকেল কলেজ থেকে একটি মিছিল বের করি। পরে ঢাকা-বরিশাল মহাসড়কের শামসুল উলুম মাদ্রাসা এলাকায় গিয়ে পুলিশ আসার খবর পেয়ে শেষ করি।’

ভারতীয় আগ্রাসন, অবৈধ পুশ ইন এবং মুসলিম নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শুক্রবার (১৩ জুন) বিকেলে রৌমারী উপজেলার সীমান্তবর্তী জিরো পয়েন্টসংলগ্ন চর নতুনবন্দর স্থলবন্দরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২২ মিনিট আগে
ফেনীর সদর উপজেলার ভাঙার তাকিয়া এলাকায় তেলাপিয়াবোঝাই একটি পিকআপভ্যান খালে উল্টে পড়ার পর চালক ও তাঁর সহকারীকে উদ্ধারের পরিবর্তে পানিতে ছড়িয়ে পড়া মাছ ধরতেই ব্যস্ত হয়ে পড়েন স্থানীয়রা। এ সময় নিজেদের চেষ্টায় গাড়ি থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান চালক ও সহকারী।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে দেওয়ার (পুশ ইন) চেষ্টা ব্যর্থ হওয়ার পর তাঁদের খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে। আজ শনিবার সকালেও ওই ১২ জনকে ভারতীয় ভূখণ্ডে, সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৫০ গজ দূরে একটি...
১ ঘণ্টা আগে
বরগুনার পাথরঘাটায় মিজানুর রহমান (৪০) নামে এক রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত সফেজ উদ্দিনের ছেলে।
১ ঘণ্টা আগে