রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় অবস্থিত জাতীয় সংসদের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। রাজধানীসহ সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এর অংশ হিসেবে সংসদের তিনটি গেটের একটি বন্ধ করে দেওয়া হয়েছে।
জাতীয় সংসদের তিনটি গেট। এটি হলো—জাতীয় সংসদের খেজুরবাগান সংলগ্ন এলাকার গেট, মণিপুরি পাড়া সংলগ্ন গেট এবং আসাদগেট সংলগ্ন গেট। এর মধ্যে নিরাপত্তার স্বার্থে খেজুরবাগান সংলগ্ন গেট বন্ধ করে দেওয়া হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সংসদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকা সার্জেন্ট অ্যাট আর্মসের এক কর্মকর্তা বলেন, ‘আন্দোলন শুরুর পর থেকে সংসদের নিরাপত্তার জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি।’ তিনি জানান, ধানমন্ডি-২৭, আড়ং ও আসাদগেট সংলগ্ন এলাকায় আন্দোলন থাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, নিরাপত্তা নিয়ে বাড়তি উদ্যোগ নেওয়া হলেও বাড়তি লোকবল আনা হয়নি বাইরে থেকে। সার্জেন্ট অ্যাট আর্মসের যত লোক ছিল তা দিয়েই নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

টাঙ্গাইলের মধুপুরে ৫০ হাজার টাকা চুরির অভিযোগ এনে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জিহাদকে মারধর ও গভীর রাত পর্যন্ত খুঁটিতে বেঁধে রাখার অভিযোগ উঠেছে ব্যবসায়ী মফেজ উদ্দিনের বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
৮ মিনিট আগে
মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই দুই শিশু জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামের আবু মিয়ার ছেলে আলী জিবান (৮) ও লোকমান মিয়ার মেয়ে রাহমা বেগম (৯)।
৯ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে এক মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রমজান আলী নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের তালিমুল উম্মা নূরে মদিনা কওমি মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রলবোমা উদ্ধারের কথা জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধারের পর ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট পাঠানো হয়েছে। তারা বিস্ফোরক দ্রব্যগুলো নিষ্ক্রিয় করার কাজ করছে...
১৭ মিনিট আগে