আর্জেন্টিনার কাছে হেরে কোপা আমেরিকার শিরোপা খোয়ানোর পর এমনিতেই হতাশ কলম্বিয়া ফুটবল দল। সেই হারের ক্ষতে প্রলেপ লাগাতে না লাগাতেই আরও একটি দুঃসংবাদ পেল কলম্বিয়া। দেশটির ফুটবল ফেডারেশনের প্রধানকে ছেলেসহ গ্রেপ্তার করেছে ইন্টার মায়ামি পুলিশ।
কলম্বিয়ার ফুটবলপ্রধান র্যামন জেসুরুন ও র্যামন জামিলকে নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়ানোর কারণে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবিসিকে পাঠানো এক চিঠিতে মায়ামি ডেড পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে যে হার্ডরক স্টেডিয়ামে খেলা শেষেই গ্রেপ্তার করা হয়েছে তাদের দুজনকে। হেসুরুন ও তাঁর ছেলে যখন ম্যাচের পর মাঠে ঢুকতে যান, তখনই আটকে দেন নিরাপত্তাকর্মীরা। পুলিশের মতে, দেরির কারণে দুজনেই প্রচণ্ড বিরক্ত হয়ে এক নিরাপত্তাকর্মীর সঙ্গে তর্ক জুড়ে দেন। এ সময় এক নিরাপত্তারক্ষী র্যামনের ছেলের বুকে হাতের তালুর মাধ্যমে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ব্যাপারটি র্যামন ও তাঁর ছেলে দুজনের কেউই মেনে নিতে পারেননি। র্যামন তখন নিরাপত্তাকর্মীকে ধাক্কা মারেন। এরপর র্যামনের ছেলে সেই নিরাপত্তাকর্মীকে ঘাড় ধরে নিচে ফেলে ঘুষি মারেন। তবে র্যামন অথবা তাঁর ছেলে কেউই কোনো মন্তব্য করেননি।
মায়ামি হার্ডরক স্টেডিয়ামে আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল এমনিই ছিল ঘটনাবহুল, যার মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা উচ্ছৃঙ্খল দর্শকদের কারণে ম্যাচ দেরিতে শুরু হওয়া। ম্যাচ শুরুর আগে নিরাপত্তাবেষ্টনী টপকে অনেকে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তুমুল বাকবিতণ্ড হয়েছে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অনেকে মারাত্মকভাবে আহত হয়েছেন।
বাংলাদেশ সময় সকাল ৬টায় কোপার শিরোপা নির্ধারণী ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও খেলা শুরু হয়েছিল ৭টা ২০ মিনিটে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্রয়ে শেষ হলে গড়ায় অতিরিক্ত সময়ে। ১১২ মিনিটে লাওতারো মার্তিনেজ ম্যাচে প্রথম গোল করেন। ১-০ গোলে জিতে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখল আর্জেন্টিনা। অন্যদিকে টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া ধাক্কা খেল ফাইনালে এসেই।
আরও পড়ুন:

শুরুতেও হাসান মাহমুদ, শেষেও হাসান মাহমুদ—ডারউইনে আজ শুরু হওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ইনিংসের গল্পটা এমনই। দুই ওপেনারকে ফেরানো হাসান নিয়েছেন স্বাগতিকদের শেষ ৪ উইকেটও। তাঁর আগুনে বোলিংয়ে ২০০-এর আগেই শেষ অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে খেলতে নেমে রীতিমতো আগুন বাংলাদেশ। সফরকারীদের বোলিং তোপে চোখে সর্ষেফুল দেখছে অস্ট্রেলিয়া। দুই সেশনেই ৮ উইকেট হারিয়ে অজিরা এখন ২০০ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায়।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষেই একের পর এক নতুন কোচ পাচ্ছে দলগুলো। জার্মানিতে ইয়ুর্গেন ক্লপ, ফ্রান্সে জিনেদিন জিদান কোচের দায়িত্ব পেয়েছেন কদিন আগেই। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলেন জাভি হার্নান্দেজ। নেদারল্যান্ডসের কোচ হয়ে মনে করালেন ৪৮ বছরের পুরোনো এক ঘটনা।
২ ঘণ্টা আগে
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-অ্যাস্টন ভিলা সুপার কাপের ম্যাচকে চাইলে অনেকেই দুয়ে-অ্যাস্টন ভিলা ম্যাচও বলতে পারেন। সালজবুর্গের রেড বুল অ্যারেনায় গতকাল তাঁর নৈপুণ্যে পিএসজি জিতল সুপার কাপের শিরোপা। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পেলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।
৩ ঘণ্টা আগে