আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালে যেন কোনো রকম ঝামেলার সৃষ্টি না হয়, গতকাল সংবাদ সম্মেলনে সেই আকুতি করেছিলেন লিওনেল স্কালোনি। তবে বাস্তবে ঘটেছে উল্টো। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল শুরু হয়েছে ৮০ মিনিট দেরিতে।
বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হওয়ার কথা ছিল কোপা আমেরিকার আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল। ম্যাচ শুরু হতে যখন ঘণ্টাখানেক বাকি, তখনই শুরু হয় দর্শকদের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানোর পোস্ট করা এক ভিডিওতে বিশৃঙ্খলার চিত্র ফুটে উঠেছে। সেখানে দেখা যাচ্ছে, ভক্ত-সমর্থকেরা মাঠের দক্ষিণ পশ্চিম অংশ দিয়ে নিরাপত্তাবেষ্টনী টপকে ঢোকার চেষ্টা করছেন। পুলিশের বাধা অতিক্রম করতে গিয়ে ঢুকতে গিয়ে অনেক দর্শক আহত হয়েছেন। মাঠে ঢোকার পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে। বেশিরভাগই ছিলেন কলম্বিয়ার জার্সিধারী। যদিও টিকিট নিয়ে অনেক ভক্ত-সমর্থক আগেই গ্যালারির সিটে বসে পড়েন।
প্রথমে যখন সময়মতো খেলা শুরু করা গেল না, তখন বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল। তবে ঝামেলা মিটতে দেরি হওয়ায় শুরুর সময় আরও পিছিয়ে দেওয়া হয়। বাংলাদেশ সময় ৭টা ২০ মিনিটে খেলা শুরু হয়েছে। ম্যাচের প্রথম ২০ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা-কলম্বিয়া কোনো দলই গোল করতে পারেনি।

শুরুতেও হাসান মাহমুদ, শেষেও হাসান মাহমুদ—ডারউইনে আজ শুরু হওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ইনিংসের গল্পটা এমনই। দুই ওপেনারকে ফেরানো হাসান নিয়েছেন স্বাগতিকদের শেষ ৪ উইকেটও। তাঁর আগুনে বোলিংয়ে ২০০-এর আগেই শেষ অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে খেলতে নেমে রীতিমতো আগুন বাংলাদেশ। সফরকারীদের বোলিং তোপে চোখে সর্ষেফুল দেখছে অস্ট্রেলিয়া। দুই সেশনেই ৮ উইকেট হারিয়ে অজিরা এখন ২০০ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায়।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষেই একের পর এক নতুন কোচ পাচ্ছে দলগুলো। জার্মানিতে ইয়ুর্গেন ক্লপ, ফ্রান্সে জিনেদিন জিদান কোচের দায়িত্ব পেয়েছেন কদিন আগেই। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলেন জাভি হার্নান্দেজ। নেদারল্যান্ডসের কোচ হয়ে মনে করালেন ৪৮ বছরের পুরোনো এক ঘটনা।
২ ঘণ্টা আগে
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-অ্যাস্টন ভিলা সুপার কাপের ম্যাচকে চাইলে অনেকেই দুয়ে-অ্যাস্টন ভিলা ম্যাচও বলতে পারেন। সালজবুর্গের রেড বুল অ্যারেনায় গতকাল তাঁর নৈপুণ্যে পিএসজি জিতল সুপার কাপের শিরোপা। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পেলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।
৩ ঘণ্টা আগে