বিশ্বের জনবহুল দেশগুলোর একটি বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার এই দেশের বর্তমান জনসংখ্যা ১৭ কোটি ৩৪ লাখের কিছু বেশি। তবে আগামী আরও প্রায় ৪৭ বছর বাংলাদেশের জনসংখ্যা বাড়তে থাকবে। বাংলাদেশিদের প্রজনন উর্বরতার হার স্বাভাবিক থাকলে স্বাধীনতার ১০০ বছর অর্থাৎ ২০৭১ সাল পর্যন্ত জনসংখ্যা বাড়তে থাকবে। এরপর ক্রমেই জনসংখ্যা কমতে থাকবে।
গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিভাগের জনসংখ্যা বিভাগের (ইউএনডিইএসএ) প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, বাংলাদেশিদের প্রজনন উর্বরতার হার স্বাভাবিক থাকলে ২০৭১ সালে দেশের জনসংখ্যা হবে ২২ কোটি ৬১ লাখ ২৯ হাজার ৮৮৯। এ সময় দেশের জনসংখ্যার ঘনত্ব হবে প্রতি বর্গকিলোমিটারে ১৭৩৭ জনের বেশি।
প্রজনন হার একই থাকলে ২০৭২ সাল থেকেই জনসংখ্যা কমতে থাকবে। জাতিসংঘের প্রাক্কলন অনুসারে, সে বছর বাংলাদেশের জনসংখ্যা হবে ২২ কোটি ৬০ লাখের কিছু বেশি। চলতি শতকের শেষ নাগাদ অর্থাৎ, ২০৯৯ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা কমে দাঁড়াবে ২০ কোটি ৯৬ লাখ। অর্থাৎ, ৭১ সালের পর থেকে দেশের জনসংখ্যা কমবে, যদি প্রজনন হার স্বাভাবিক থাকে।
প্রজনন উর্বরতার হার উচ্চ হলে এই সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ২৭ কোটি ২৬ লাখ ৪১ হাজারে। বিপরীতে প্রজনন হার স্বাভাবিকের চেয়ে কমে গেলেও জনসংখ্যা বাড়বে ২০৭১ সাল পর্যন্ত। সে ক্ষেত্রে সে বছর জনসংখ্যা হবে ১৮ কোটি ৬০ লাখ ৫২ হাজারের বেশি। এ সময় দেশের জনসংখ্যার ঘনত্ব থাকবে প্রতি বর্গকিলোমিটারে ২০৭৪ জনের বেশি।
এ ছাড়া, চলতি শতক তথা ২১ শতকের শেষ বছর, অর্থাৎ ২০৯৯ সালে বাংলাদেশিদের স্বাভাবিক প্রজনন উর্বরতা বজায় থাকলে জনসংখ্যা হবে ২০ কোটি ৯৬ লাখ ৪২ হাজারের বেশি। প্রজনন উর্বরতা বাড়লে জনসংখ্যা হবে ৩০ কোটি ৮ লাখের বেশি এবং প্রজনন উর্বরতা কমে একই বছরে বাংলাদেশের জনসংখ্যা থাকতে পারে ১৩ কোটি ৭৪ লাখের কিছু বেশি।
তবে বর্তমানে বাংলাদেশের প্রজনন হার যদি বজায় থাকে, ২০৩৭ সালেই জনসংখ্যা বেড়ে দাঁড়াবে ২০ কোটিতে। একই হারে ২০৭১ সাল নাগাদ, অর্থাৎ স্বাধীনতার ১০০ বছর পর বাংলাদেশের জনসংখ্যা হবে ২৫ কোটি ৩৬ লাখ ৮৪ হাজারের বেশি এবং এই শতকের শেষ নাগাদ বাংলাদেশের জনসংখ্যা গিয়ে দাঁড়াবে ২৭ কোটি ৪২ লাখে।
জনসংখ্যাসংক্রান্ত কোনো শর্ত যেমন—জন্ম ও মৃত্যুহার, অভিবাসন, প্রজনন উর্বরতা ইত্যাদি বিষয়ে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে বাংলাদেশের জনসংখ্যা প্রথম ২০ কোটির মার্জিন পার করবে ২০৩৮ সালে। ২০৭১ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৩ কোটি ৩২ লাখে এবং চলতি শতকের শেষ বছর, অর্থাৎ ২০৯৯ সালে দেশের জনসংখ্যা হবে ২৩ কোটি ২০ লাখ।
আরও খবর পড়ুন:

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সে দেশ থেকে লোকজনকে ধরে ধরে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার (পুশ ইন) চেষ্টা করছে। দেশটির কেন্দ্রীয় শাসক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এক মাস আগে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসার পর বিএসএফের এই তৎপরতা হঠাৎ বেড়ে গেছে।
৫ ঘণ্টা আগে
হাকান ফিদানের এই সফরে কর্মসূচির মধ্যে রয়েছে—আগামীকাল শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তিনি বৈঠক করবেন। সে সঙ্গে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
৭ ঘণ্টা আগে
রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রণোদনা দেওয়ার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ সব বাংলাদেশি নাগরিককে এফডিআই আনয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করেছে...
৮ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, পঞ্চগড়, বগুড়া ও ময়মনসিংহে পৃথক ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে।
৯ ঘণ্টা আগে