সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন করতে পারেনি। হাজিদের নিয়ে ফ্লাইটটি উড্ডয়নের জন্য রানওয়ের কাছাকাছি গেলেও শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করে এবং আগের জায়গায় ফিরে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম আজকের পত্রিকাকে জানান, যাত্রী নিয়ে ফ্লাইটটি পুশব্যাকের সময় বৈমানিক যান্ত্রিক ত্রুটি দেখতে পেয়ে ফেরত আসেন। প্রায় আড়াই ঘণ্টা পর পুনরায় পুশব্যাকের চেষ্টা করেন বৈমানিক। দ্বিতীয়বারও সমস্যা দেখা দিলে তিনি ফিরে এসে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে দেন।
বোসরা ইসলাম আরও বলেন, ‘যাত্রীদের পর্যাপ্ত খাবার ও হোটেলের ব্যবস্থা করা হয়েছে। ত্রুটি সারিয়ে ফ্লাইটটি শিগগিরই ঢাকার উদ্দেশে রওনা হবে বলে আশা করছি।’
বোয়িং-৭৭৭ উড়োজাহাজ দিয়ে পরিচালিত ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত ১টায় ছাড়ার কথা ছিল। বিমানের ওই ফ্লাইটের যাত্রীদের একজন চুয়াডাঙ্গার অবসরপ্রাপ্ত শিক্ষক জাহিদুল হক জাহাঙ্গীর। তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ১টায় তাঁদের বিমানটি জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। যাত্রীরা বিমানে উঠে বসেন। পরে বিমানটি রানওয়ে থেকে কিছু দূর যাওয়ার পর আবার ফিরে আসে। যাত্রীদের যান্ত্রিক ত্রুটির কথা বলে কিছু সময় অপেক্ষা করতে বলে বিমান কর্তৃপক্ষ। তিন ঘণ্টা ধরে সবাই বিমানের ভেতরে বসে গরমে অতিষ্ঠ হওয়ার একপর্যায়ে যাত্রীদের আবার এয়ারপোর্টে নেওয়া হয়।
জাহিদুল হক জাহাঙ্গীর জানান, বেশির ভাগ যাত্রী শুক্রবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে এয়ারপোর্টে চলে এসেছিলেন। সেই থেকে অপেক্ষা। থাকা-খাওয়ার কষ্টের পাশাপাশি চরম অনিশ্চয়তা আর উদ্বেগের মধ্যে সময় কাটছে তাঁদের। বিমানটি কখন ছাড়বে তা পরিষ্কার করে বলা হচ্ছে না। আবার বিকল্প উড়োজাহাজে পাঠানোরও কোনো চিন্তা-ভাবনা দেখা যাচ্ছে না।

প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এলএনজি টার্মিনাল বসানোর কাজ বন্ধ করে দিয়েছিল। সরকার দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের চেষ্টা করছে, এ জন্য সময় লাগবে। বিদ্যুৎ ও গ্যাস-সংকট সমাধানে চীন ও মালয়েশিয়ার সঙ্গে সরকার আলোচনা করেছে বলেও জানান তিনি।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ৩-৬ মাসের মধ্যে গ্যাস-বিদ্যুতের সমাধান যদি বিরোধী দল দিতে পারে, সেগুলো সরকার গ্রহণ করবে। যদি না পারে, তাহলে বিভ্রান্তির রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের। বিভ্রান্তি, হঠকারী রাজনীতি বাদ দেন। রাস্তায় বসে ভাঙচুরের রাজনীতির দিন শেষ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের সময় বাংলাদেশের ৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল। স্বৈরাচারী সরকারের এমন আত্মঘাতী সিদ্ধান্ত ও জ্বালানি অব্যবস্থাপনার কারণেই বর্তমানে দেশে গ্যাস সংকট দেখা দিয়েছে...
২ ঘণ্টা আগে
কৃত্রিম সার-সংকট সৃষ্টি করে কৃষকদের সার প্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি এবং সার ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কৃষিসচিব মো. সেলিম খান। আজ শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাঠপর্যায়ে সার ব্যবস্থাপনার সঙ্গে...
৩ ঘণ্টা আগে