সাবমেরিন কেব্ল রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশজুড়ে বিঘ্নিত হচ্ছে ইন্টারনেট-সেবা। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন কেব্ল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এজন্য শনিবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কেব্লের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। ফলে ওই ১২ ঘণ্টা দেশের বিভিন্ন জায়গায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট-সেবা বিঘ্নিত হতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি। তবে এই সময়ে কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্ল (সিমিউই-৫) যথারীতি চালু থাকবে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিপিএলসি) সিমিউই-৪ এবং সিমিউই-৫ নামের দুটি আন্তর্জাতিক সাবমেরিন কেব্ল কনসোর্টিয়ামের (কোম্পানি) সদস্য, যেটি বাংলাদেশ সাবমেরিন কেব্লসের ক্ষমতা ও পর্যাপ্ততা নিশ্চিত করে। বর্তমানে সিমিউই-৪ ও সিমিউই-৫ কেব্ল দুটির মাধ্যমে বাংলাদেশের ইন্টারনেট ও আন্তর্জাতিক ভয়েস ট্র্যাফিক চলছে। সিমিউই-৪-এর জন্য বিএসসিসিএলের কেব্ল ল্যান্ডিং স্টেশন রয়েছে কক্সবাজারে। আর সিমিউই-৫-এর জন্য বিএসসিসিএলের ল্যান্ডিং স্টেশন চালু হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাজধানীর প্রধান সড়কগুলোতে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ নিয়মিত অভিযান চাল
৬ মিনিট আগে
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঞাসহ পাঁচ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। আজ সোমবার পৃথকভাবে তাঁরা পদত্যাগপত্র জমা দেন। অন্য চার কর্মকর্তা হলেন—ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও সুলতানা আক্তার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা...
১৩ মিনিট আগে
বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সদস্য ড. মো. রফিকুল ইসলামকে বিপিসি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে পেট্রোবাংলার চেয়ারম্যান নিয়োগ দিয়ে গতকাল রোববার ও আজ সোমবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়...
১৭ মিনিট আগে
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। তবে সদ্য গঠিত কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন সম্পর্কিত কমিটির সভাপতি পদে বিরোধী দলের কোনো সদস্যকে রাখা হয়নি...
২৭ মিনিট আগে