বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের সূচি প্রকাশ হয়েছিল আগেই।কোন কোন ভেন্যুতে ম্যাচগুলো হবে, সেটা জানাই ছিল বাকি। সিরিজের চূড়ান্ত সূচি জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আইসিসির ভবিষ্যৎ পরিকল্পনার সূচি অনুযায়ী চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ-পাকিস্তান। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই দলের সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট করাচির ন্যাশনাল স্টেডিয়ামে। টেস্ট সিরিজটি আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। লাহোরে কোনো টেস্ট হবে না সেটার ইঙ্গিত আগেই দিয়েছিলেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। সংবাদ মাধ্যমকে পিসিবি প্রধান জানিয়েছিলেন,তাদের আইকনিক গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কারমূলক কাজ চলায় সেখানে কোনো ম্যাচ রাখা হয়নি।
বাংলাদেশ সিরিজ দিয়েই শুরু হচ্ছে পাকিস্তানের ঘরের মাঠের ২০২৪-২৫ মৌসুম। অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। মুলতান, করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের তিনটি টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ২০২৫ সালের জানুয়ারিতে করাচি ও মুলতানে। মুলতানে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ওয়ানডে সংস্করণে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান।
বাংলাদেশ-পাকিস্তান এ পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছে। এর মধ্যে ১২টি টেস্ট জিতেছে পাকিস্তান, একটি টেস্ট ড্র হয়েছে। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে টেস্ট খেলেছিল বাংলাদেশ। চার বছর পর আবারও যাচ্ছে তারা। ২০২১ সালে নিজেদের মাঠে অবশ্য পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলেছিল বাংলাদেশ।
৬৮.৫১ শতাংশ সফলতা নিয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সফলতার হার ৬২.৫০ শতাংশ। পাকিস্তান ও বাংলাদেশ আছে পয়েন্ট তালিকার পাঁচ ও আট নম্বরে।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
৭ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ ঘিরে সুখবর নেই দেশের ক্রিকেটামোদীদের জন্য। প্রিয় দলের ব্যাট-বলের লড়াই টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ভক্তরা।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএকে নিয়ে আয়োজিত হয়েছিল ত্রিদলীয় সিরিজটি। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলেছে দুইবার করে। চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নেয় ইউএসএসএ। অন্যদিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দুদলই তিনটি করে ম্যাচ জিতে সংগ্রহ করে ৬ পয়েন্ট। সেই সুবাদে ফাইনা
৭ ঘণ্টা আগে
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর আজ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সেখানে বাবার শেষ বিশ্বকাপ দেখার ইচ্ছা, আর্জেন্টিনার ফাইনালে ওঠা এবং বাবার জন্য বিশ্বকাপ জিততে চাওয়ার কথা স্মরণ করেন এই ফরোয়ার্ড।
৮ ঘণ্টা আগে