পাকিস্তান ক্রিকেটে যেন ঝামেলার অন্ত নেই। একটা শেষ হতে না হতে আরেকটা শুরু হয়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর প্রথম কোপটা পড়ল পিসিবির নির্বাচক কমিটির ওপর। ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে বরখাস্ত করা হয়েছে।
পিসিবি আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে ওয়াহাব-রাজ্জাকের বরখাস্ত হওয়ার কথা। দুজনেই জাতীয় দলের নির্বাচক কমিটিতে ছিলেন। যেখানে কয়েক সপ্তাহ আগে রাজ্জাক ছেলে,মেয়ে পাকিস্তানের দুই দলেরই নির্বাচক ছিলেন। কমিনি পুনর্গঠনের ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত পরে জানানো হবে বলে ক্রিকইনফোর প্রতিবেদনে বোঝা গেছে।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় পাকিস্তান। পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরই ওয়াহাবকে পিসিবির প্রধান নির্বাচক নিযুক্ত করা হয়। এ বছরের প্রথম দিকে প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে বরখাস্ত করা হলেও যে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছিল, সেখানে ছিলেন ওয়াহাব।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান পড়েছিল ‘এ’ গ্রুপে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতসহ ছিল কানাডা, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ভারতের দেওয়া ১২০ রানের লক্ষ্য তাড়া করে জিততে পারেনি পাকিস্তান। এমনকি বাবররা হেরে গেছেন যুক্তরাষ্ট্রের কাছেও। কানাডা, আয়ারল্যান্ডকে হারালেও পয়েন্টের মারপ্যাঁচে গ্রুপ পর্বেই বিদায়ঘণ্টা বেজে যায় পাকিস্তানের। ক্রিকইনফো গত মাসে যে প্রতিবেদন প্রকাশ করেছিল, তখনই ওয়াহাবের চাকরি হারানোর আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।
২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনাল দিয়ে শেষ হয় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ শেষের দুই সপ্তাহ না পেরোতেই ৮ জুলাই লাহোরের মল রোডে পিসিবির বৈঠক হয়। সেখানে সভাপতিত্ব করেন পিসিবি প্রধান মহসিন নাকভি। বাসিত আলি, ইনতিখাব আলম, সিকান্দার বখত, ইয়াসির হামিদ, মোহাম্মদ সামিসহ ১৫ জনের বেশি পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ছিলেন পরশু সভায়। সেখানেই মহসিনকে প্রশ্ন করা হয়েছিল, ‘বাবর কি অধিনায়ক থাকবেন?’ পিসিবি সভাপতি উত্তর দিয়েছিলেন, ‘আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’ গত বছরের নভেম্বরে তিন সংস্করণের নেতৃত্ব ছেড়েছিলেন বাবর। এ বছরের মার্চ মাসে ওয়ানডে, টি-টোয়েন্টি সীমিত ওভারের দুই সংস্করণের নেতৃত্ব ফিরিয়ে দেওয়া হয় পাকিস্তানের এই ব্যাটারকে।

এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদকের অপেক্ষা দীর্ঘ। ১৯৮৬ সালে বক্সিংয়ে মোশাররফ হোসেন ব্রোঞ্জ জিতে শুরু করেছিলেন বাংলাদেশের পদকযাত্রা। এরপর কাবাডি ও ক্রিকেটে এসেছে আরও পদক। তবে ব্যক্তিগত ইভেন্টে সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র পদক। আর ২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট দল সোনা জিতে
১০ ঘণ্টা আগে
ইমরানের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেটিও উল্লেখ করেছেন আশরাফুল। তিনি বলেন, ‘সে পাকিস্তানে ভালো কিছু করতে চেয়েছিল। তার সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, তা অমানবিক। সারা বিশ্বে যে প্রতিবাদ হচ্ছে, তা দেখুন। সবাই বলছে, এটি সঠিক কাজ নয়। আমি মনে করি, অন্তত তার জন্য কিছুটা স্বস
১০ ঘণ্টা আগে
দুই ম্যাচ শেষে পয়েন্টশূন্য বাংলাদেশ। তাতে বিদায়ের দ্বারপ্রান্তেও চলে গেছে। এর আগে প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছেে হেরেছে ২–০ গোলে।রোববার ভারতের বিপক্ষে শেষ ম্যাচে নামবে বাংলাদেশ। তবে আজ উজবেকিস্তানের বিপক্ষে ভারত ড্র করলে শেষ হয়ে যাবে বাংলাদেশের মূল পর্বে খেলার আশা।
১১ ঘণ্টা আগে
আর্থিক ক্ষয়ক্ষতির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চাচ্ছেন না। ক্রিকেটারদের ‘ক্ষতিপূরণে’ এবার ম্যাচ ফি বাড়ানো হচ্ছে বলে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তামিম।
১২ ঘণ্টা আগে