
সাউথইস্ট ইউনিভার্সিটি সামার ২০২৪ সেমিস্টারে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে গত ৩, ৪ ও ৫ জুলাই পাঁচটি আলাদা সেশনে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে প্রথম সেশনটি ৩ জুলাই সকাল ১০টায় সিএসই বিভাগের নতুন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয়, এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসএল ওয়্যারলেসের চিফ অপারেটিং অফিসার ইফতেখার আলম ইশক।
একই দিন দুপুর ২টায় দ্বিতীয় সেশনে ইইই, আর্কিটেকচার ও টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এই সেশনে প্রধান অতিথি ছিলেন মাইক্রোফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম শামসুজ্জামান, সিআইপি।
৪ জুলাই সকালে তৃতীয় সেশন শুরু হয়, যেখানে বাংলা, ইংরেজি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন প্রধান অতিথি হিসেবে এই সেশনে উপস্থিত ছিলেন। এদিন বেলা ৩টায় চতুর্থ সেশনে সাউথইস্ট বিজনেস স্কুলের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল কাদের প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমাপনী সেশনে ইইই, সিএসই এবং টেক্সটাইল বিভাগের উইকেন্ড প্রোগ্রামের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইবার@হোম লিমিটেডের চিফ টেকনোলজি অফিসার এবং এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) নির্বাহী পরিষদ সদস্য সুমন আহমেদ সাবির।
সব সেশনে সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এয়ার ভাইস মার্শাল এম আবুল বাসার (অব.), ডিনরা এবং বিভাগীয় প্রধানগণ, নবাগত শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানান।
অতিথিরা নতুন শিক্ষার্থীদের সময়ানুবর্তি হতে এবং জীবনের লক্ষ্য নির্ধারণে উৎসাহ দেন। তাঁরা শিক্ষার্থীদের আত্মবিকাশ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞানগত ও দক্ষতা অর্জনে প্রস্তুতির ওপর জোর দেন।

ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে
নিলামপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় চট্টগ্রাম বন্দরে বছরের পর বছর জমে আছে প্রায় ১০ হাজার নিলামযোগ্য কনটেইনার। এসব কনটেইনার ও পণ্য বন্দরের মোট ইয়ার্ডের ২২ শতাংশ জায়গা দখল করে থাকায় পণ্য খালাস ও জাহাজ পরিচালনায় চাপ বাড়ছে।
১৭ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে শহীদদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ জোহর ব্যাংকের প্রধান কার্যালয়ের মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১ দিন আগে
দক্ষিণ কোরিয়ার সঙ্গে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সেপা) সফলভাবে স্বাক্ষর হওয়ায় সরকারকে অভিনন্দন জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
১ দিন আগে