Ajker Patrika

ঢাকায় চাইনিজ রেস্তোরাঁ হাউস অব হানের যাত্রা শুরু

আজকের পত্রিকা ডেস্ক­
ঢাকায় চাইনিজ রেস্তোরাঁ হাউস অব হানের যাত্রা শুরু
রাজধানীতে যাত্রা শুরু করল বিশেষায়িত চাইনিজ রেস্তোরাঁ হাউস অব হান। ছবি: বিজ্ঞপ্তি

রন্ধন ঐতিহ্য, সুনিপুণ কারিগরি ও বিলাসিতার সমন্বয়ে রাজধানীতে যাত্রা শুরু করল বিশেষায়িত চাইনিজ রেস্তোরাঁ হাউস অব হান। ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

রেস্তোরাঁটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাস্টার চায়নিজ শেফ চেনের নেতৃত্বে হাউস অব হান ঢাকায় নিয়ে এসেছে খাঁটি চীনা রন্ধনশৈলীর নিজস্ব এক উপস্থাপনা, যার সঙ্গে যুক্ত হয়েছে নান্দনিক অন্দরসজ্জা ও আন্তরিক আতিথেয়তা।

হাউস অব হানের মূল প্রেরণা চীনা রান্নার ঐতিহ্য, কৌশল ও কালজয়ী স্বাদের প্রতি শেফ চেনের গভীর অনুরাগ। যত্নের সঙ্গে তৈরি প্রতিটি পদ ও সমকালীন পরিবেশনায় ফুটে উঠেছে তাঁর রন্ধনশৈলীর স্বতন্ত্র স্বাক্ষর। ফলে অতিথিরা পাবেন ঐতিহ্যের শিকড়ে প্রোথিত, পরিশীলিত এক ডাইনিং অভিজ্ঞতা।

মেনুর অন্যতম আকর্ষণ রেস্তোরাঁটির সিগনেচার ‘ডাক’। এর প্রস্তুতি, নিপুণভাবে কেটে পরিবেশন এবং উপস্থাপনা—সবই অতিথিদের ডাইনিং অভিজ্ঞতার অংশ। রান্নাঘরের দক্ষতা থেকে টেবিলে পরিবেশন পর্যন্ত প্রতিটি ধাপে সূক্ষ্ম বিষয়ের প্রতি হাউস অব হানের যত্ন এতে প্রতিফলিত হয়।

অনুষ্ঠানে আইএইচজি সাউথওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বনী নায়ার বলেন, হাউস অব হান মাস্টার চায়নিজ শেফ চেনের সৃজনশীল অভিব্যক্তির স্বাক্ষর। আমাদের লক্ষ্য ঢাকায় এমন এক বিলাসবহুল পরিবেশে খাঁটি চীনা খাবার তুলে ধরা, যেখানে স্বাদ ও উপস্থাপনায় থাকবে সততা। পদের স্বাদ থেকে অন্দরসজ্জা এবং সেবার আন্তরিকতা—প্রতিটি বিষয় আমরা যত্নের সঙ্গে বিবেচনা করেছি। হাউস অব হানকে দুটি শব্দে বর্ণনা করতে হলে আমি বলব, ‘সৎ বিলাসিতা’—অর্থাৎ ‘অনেস্ট লাক্সারি’।”

মাস্টার চায়নিজ শেফ চেন বলেন, ‘চীনা রন্ধনশৈলীর গভীরে রয়েছে ঐতিহ্য, উপকরণের প্রতি শ্রদ্ধা এবং প্রজন্ম থেকে প্রজন্মে বহমান রান্নার কৌশল। হাউস অব হানে আমার লক্ষ্য সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে প্রতিটি পদে নিজস্ব সৃজনশীলতা ও যত্নের ছোঁয়া তুলে ধরা। আমার টেবিলে অতিথিদের স্বাগত জানাতে এবং এই রন্ধনশৈলীকে অনন্য করে তোলা স্বাদ ও কারিগরি তাঁদের সঙ্গে ভাগ করে নিতে আমি আগ্রহী।

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে অবস্থিত হাউস অব হান ব্যবসায়িক আপ্যায়ন, পারিবারিক মিলনমেলা ও বিশেষ উদ্যাপনের জন্য একটি স্বতন্ত্র পরিবেশ নিয়ে এসেছে। রেস্তোরাঁটির ১০টি প্রাইভেট ডাইনিং রুমে রয়েছে নিভৃতে সময় কাটানো, স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত চাহিদা অনুযায়ী সেবার ব্যবস্থা। গুরুত্বপূর্ণ ব্যবসায়িক আলোচনা থেকে প্রিয়জনদের সঙ্গে স্মরণীয় মুহূর্ত—সব উপলক্ষের জন্যই এখানে রয়েছে অন্তরঙ্গ আয়োজনের সুযোগ।

শেফ চেনের রন্ধনভাবনাকে সামনে রেখে হাউস অব হানের উদ্বোধন ঢাকার ফাইন ডাইনিং পরিসরে নতুন অধ্যায়ের সূচনা করল। এর মূলে রয়েছে এই বিশ্বাস—সততা, যত্ন ও স্মরণীয় খাবারের আনন্দেই ডাইনিংয়ের বিলাসিতা সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ পায়।

রেস্তোরাঁটি ঠিকানা: হাউস অব হান, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, সিভিল এভিয়েশন প্লট, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কুর্মিটোলা, ঢাকা।

এ ছাড়া রিজার্ভেশন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে +৮৮০ ১৮৯৭ ৬৬৬ ৪৬৬ এবং +৮৮০ ১৮৮৬ ৪৪১ ১৭৭ নম্বরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত