
মুক্তির অপেক্ষায় কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান টু’ সিনেমা। তবে মুক্তির আগেই অভিনেতা পড়েছেন বিতর্কের মুখে। কদিন আগেই কমল হাসান মন্তব্য করেন, ‘ইন্ডিয়ান থ্রি’র অপেক্ষায় রয়েছেন তিনি। আর তাতেই চটেছেন নেটিজেনরা। অনেকের মন্তব্য, তাহলে কি ভালো হয়নি ‘ইন্ডিয়ান টু’?
সিঙ্গাপুরে এক সংবাদ সম্মেলনে কমল বলেছিলেন, ‘ইন্ডিয়ান থ্রি’ সিনেমার অপেক্ষায় রয়েছেন তিনি। আর তাতেই গুঞ্জন শুরু হয় ‘ইন্ডিয়ান টু’ তাহলে ভালো হয়নি। এই বিতর্কে এবার মুখ খুললেন কমল হাসান। গতকাল শনিবার কমল হাসান, শঙ্কর আর সিদ্ধার্থ উপস্থিত ছিলেন ‘ইন্ডিয়ান টু’র সংবাদ সম্মেলনে। সেখানেই কমল জানান এই সিনেমাটা তাঁর মনের খুব কাছের।
বিতর্ক থামাতেই এদিন কমল হাসান বলেন, ‘সাম্বর, রসম ভালো খাবার। কিন্তু সবাই অপেক্ষা করেন পায়েস খাওয়ার। আমিও সেটাই বোঝাতে চেয়েছি। ‘‘ইন্ডিয়ান টু’’ অবশ্যই ভালো। আমাদের সবার এত পরিশ্রম আছে এই সিনেমায়। ‘ইন্ডিয়ান থ্রি’ও এতটাই ভালো হবে বলে আমি মনে করছি।’
১৯৯৬ সালে তৈরি হয়েছিল ‘ইন্ডিয়ান’। তারপর এতগুলো বছর কেন লাগল সিনেমার সিক্যুয়েলের কাজ শুরু করতে? এর জবাবে অভিনেতা বলেন, ‘আমরা যখন সিক্যুয়েলের শুটিং শুরু করি, কিছুদিনের মধ্যেই কোভিড শুরু হয়ে যায়। শুটিং বন্ধ রাখতে হয়। অনেক অভিনেতা, টেকনিশিয়ান মারা যান এই সময়ে। প্রস্থেটিকে আমার প্রাথমিকভাবে কিছুটা অস্বস্তিও হচ্ছিল। সেটার সঙ্গে অভ্যস্ত হতে হয়। সব মিলিয়ে সিনেমার শুটিং শেষ হতে দেরি হয়।’

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৪ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৪ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৮ ঘণ্টা আগে